Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • ইশারা
    – শরীফ এমদাদ হোসেন

    যদি ইশারা করি তাহলে কি রাজী হবে?
    সেদিন যেমন চারু বৌদি রাজি হয়েছিল
    খেলাচ্ছলে বলেছিলো,” মজা পেলুম, আবার এসো ”
    কী করে বোঝাবো বলো?
    সে মজা নিয়ে ঘুরলাম উত্তর সাগরে
    টারসিয়ারি যুগ হতে বয়ে চলা হিমেও থামলো না উত্তেজনা, আমি চরম উত্তেজিত।

    মাঝে মাঝে ভুল হয়,
    চারু বৌদি ভেবে ডুব দেই তোমার জলে,
    ও’জলে ঝিনুক কুড়াতে গিয়ে কুড়াই অতল সুখ
    সে সুখে তুমিও অবগাহন করো কিনা।

    জানো, ফুলকে ইশারা দিলে নুইয়ে পড়ে ফুল
    খুলে ফেললে পাপড়ি তাহার
    আহা কী অপরূপ রূপের বাহার!
    ফুলও বলে,”এসো কিন্তু,আবার খুলতে পাপড়ি আমার”

    চাঁদকে ইশারা করি, চাঁদ হাসে
    প্রান্তিক বিকেলকে ইশারা করলে সন্ধ্যা আসে
    সন্ধ্যাকে রাত
    রাতে যদি ঝিঁঝিঁ পোকা দেয় রেলডাক
    সে ডাকের ফাঁকে ছোটে ইশারার কাক।

    যদি ইশারা করি তাহলে কি রাজী হবে?
    যেমন হয়েছিল ফুল,চারু বৌদি, আকাশ অথবা চাঁদ
    ঝিঁঝিঁ পোকা, চৌচির রাত
    শুনতে জীবনের গল্প আমার।
    ____________________________________

    2
    3 Comments
    • ইশারায় সাড়া দেয় ফুল, চাঁদ, ঝিনুকের গোপন সুখ …🖤

    • আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ঘোর কাজ করছে, বিশেষ করে শেষ লাইনগুলো খুব সুন্দর ছিল।

    • আপনার এই লেখনীতে প্রকৃতির রূপ আর মানবমনের সূক্ষ্ম অনুভূতির এক মায়াবী মেলবন্ধন ফুটে উঠেছে, যা আমাকে হেমন্তের পড়ন্ত বিকেলের সেই নিস্তব্ধতার কথা মনে করিয়ে দিল। ফুলের পাপড়ি খোলার বর্ণনা বা চারু বৌদির সেই স্মৃতিচারণ প্রতিটি লাইনে এক ধরনের গভীর আবেগ ও নান্দনিক আবেদন তৈরি করেছে। এমন চমৎকার সব উপলব্ধিকে আরো বেশি করে শব্দের বাঁধনে সাজিয়ে আপনার পথচলা অব্যাহত রাখুন, আমরা সবাই আপনার পরবর্তী লেখার অপেক্ষায় থাকব।

Skip to toolbar