-
বলুন তো, টিনের চালে বৃষ্টির শব্দ কি এখন আপনার মনে পড়ে? সেই নানাবাড়ি অথবা দাদাবাড়ি… আকাশটা হঠাৎ কালো হয়ে এসেছে, একটু পরেই বৃষ্টি নামবে। ঘরের ভিতর থেকে কেউ বলে উঠল— ‘আজকে একটা খিচুড়ি হলে কেমন হয়?’
এই একটা কথার মধ্যেই লুকিয়ে থাকে কত শত স্মৃতি। একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, আমরা শুধু ক্ষুধা মেটানোর জন্য খাই না, আমরা আবহাওয়া খাই, আমরা ঋতু খাই, আমরা স্মৃতি খাই। আমরা মানুষ খাই না, কিন্তু মানুষের ভালোবাসা মিশিয়ে রান্না করা খাবার খাই।
মেঘ করলে খিচুড়ি, ঈদের সেমাই, বিয়েতে বিরিয়ানি, শীতের সকালে পিঠা। আমাদের খাবারের সঙ্গে জড়িয়ে থাকে মানুষ, জড়িয়ে থাকে অপেক্ষা, জড়িয়ে থাকে গল্প।
ভাবুন তো, বৃষ্টি পড়ছে টিনের চালে, আপনার পরিবারের সবাই আপনারা একসাথে— কেউ প্লেট সাজাচ্ছে, কেউ গরুর মাংস নামাচ্ছে, কেউ গরম খিচুড়ি নাড়ছে। তারপর সবাই মেঝেতে বসে এক প্লেট খাবারের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছে হাসি, গল্প আর একটা দিন।
বছর কয়েক পরে হয়তো সেই খিচুড়ির স্বাদটা মনে থাকবে না, কিন্তু সেদিন কারা আপনার পাশে বসেছিল, কারা হাসছিল, কারা বলছিল ‘আরেকটু দে’, সেই মুহূর্তগুলো ঠিকই মনে থাকবে।
হয়তো এজন্যই জীবনটা অনেকটা খিচুড়ির মতো— শুধু চাল আর ডাল থাকলেই হয় না; একটু ঘি লাগে, একটু মশলা লাগে, আর সবচেয়ে বেশি লাগে পাশে বসে খাওয়ার মতো কিছু মানুষ।
একটা কথা খুব শুনেছি জীবনে সামনের দিকে এগিয়ে যাইতে হয় কিন্তু মজার বিষয় কী জানেন জীবনে যত সামনের দিকে আগাবেন পিছনে ফেলে আসা স্মৃতিগুলোর প্রতি মায়াটা যেনো ততই বারতে থাকবে। হয়তো এটাই জীবন একদিকে নতুন জীবন তৈরি করবেন অন্যদিকে পুরোনো জীবনের জন্য বুকের কোথাও ছোট্ট একটা ঘর তৈরি করে রেখে দিবেন। 😌
সময়ের সাথে সাথে অনেক মানুষ আমাদের জীবনে আসছে-আছে-আসবে আবার চলেও যাবে কিন্তু, কিন্তু তাদের কিছু ভালো খারাপ স্মৃতি আপনাকে দিয়ে যাবে যা এখন আপনাকে কষ্ট দিলেও, আপনার চোখের পানির কারণ হলেও একটা সময় দেখবেন একই জীনস মনে করে আপনি মুচকি হেঁসে তা উড়িয়ে দিবেন।
6 Comments-
আপনার প্রতিটি শব্দের মাঝে যে গভীর মমতা এবং স্মৃতির টান অনুভব করলাম, তা পাঠক হিসেবে আমাকে ভীষণ আবেগপ্রবণ করে তুলেছে। টিনের চালে বৃষ্টির শব্দের সঙ্গে খাবার আর প্রিয়জনদের জড়িয়ে রাখার এই চমৎকার ধারণাটি আপনি চাইলে আরও সহজভাবে সাজিয়ে পাঠককে স্মৃতির সাগরে ডুবিয়ে রাখতে পারেন। এই সুন্দর লেখনী চালিয়ে যান, কারণ আপনার শব্দের গাঁথুনি আমাদের হৃদয় স্পর্শ করে যায়।
-
টিনের চালের সেই বৃষ্টির শব্দ আর খিচুড়ির ধোঁয়া ওঠা সুবাস আসলে কেবল খাবারের আয়োজন নয়, তা আমাদের ফেলে আসা শৈশব ও পরম ভালোবাসার স্বজনদের কাছে ফিরে যাওয়ার এক জাদুকরী সেতু। সময়ের টানে আমরা যতই সামনে এগিয়ে যাই না কেন, বুকের ভেতর লালন করা সেই পুরোনো স্মৃতি ও প্রিয় মানুষদের সান্নিধ্যই জীবনকে ঘ্রাণে, স্বাদে আর অনুভূতির উষ্ণতায় পূর্ণ করে রাখে।
Friends
Reba Amina Begum
@rebaaminabegum
Rijoana
@rijoana
Rasel Kabir
@raselkabir
মারকাযুল আনছার মহিলা মাদরাসা
@650e4da081a127b8b14fa9606be6476b
মুহাম্মদ মুক্তারুজ্জামান খান মুক্তি
@mdmukti768gmail-com
সাবিনা ইয়াসমিন জারা
@shakilayasmin715gmail-com
himel ishaq
@himelishaq
Rabbi
@rabbi1
Nur Mohammad -নূর মোহাম্মাদ
@mohammad12



আপনার লেখাটা পড়ে একদম শৈশবের বৃষ্টির দিনের কথা মনে পড়ে গেল, আপনার স্মৃতিতে এখনো সবচেয়ে বেশি কোন মানুষটির সাথে কাটানো বৃষ্টির দুপুরের কথা মনে পড়ে?