Profile Photo

মুহাম্মদ আস্রাফুল আলমOffline

  • Ashraful710
  • হিমালয়
    মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল

    হে হিমালয়,
    অপার সৌন্দর্যের অধিপতি,
    কেন তোমার এই রুদ্ররূপ?
    যে এমন নৃশংস মহাপ্রলয় ।
    এ কি তোমার নিষ্ঠুর প্রতিশোধ?
    তুমিইতো সৃষ্টি করেছো হিমবাহের জলাধার,
    আবার তোমার বুক চিরেই সেখানে হিমবাহ ধস ।
    হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণ ও কম্পন
    যার পরিণতি—
    ভূমিধস,
    কাদা-পাথর-ধুলো-পানির ক্ষিপ্র স্রোত
    দুর্দান্ত প্রতাপে ধেয়ে আসে পাহাড়ী উপত্যকায় ।
    যেখানে মৃত্যু, ধ্বংসলীলা, বিভীষিকা, আর্তনাদ
    আর এক অনিশ্চিত ভবিষ্যৎ ।
    তোমার হিংস্রতার কাছে মানুষ নিদারুণ অসহায়!
    হয়তো, তুমি এই তাণ্ডব করে অট্টহাসি হাসছো ।
    কারণ তুমি পরাক্রমশালী
    এবং এটিই তোমার অসীম শক্তির বহিঃপ্রকাশ ।
    তবুও তুমি শান্ত হও ।
    আমাদের ক্ষমা করো ।
    নেপালের জন্য প্রার্থনা ।

    3
    1 Comment
    • মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল, আপনার লেখাটা পড়ে পাহাড়ের ভয়াবহ রূপটার কথা মনে পড়ে খুব খারাপ লাগছে। প্রকৃতির এমন নিষ্ঠুরতার সামনে আমরা আসলেই কতটা অসহায় সেটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনি।

Skip to toolbar