-
©বেলাশেষ–সুবহা জাহান
নিশির ভেজা জলে স্নিগ্ধ হয়ে জন্ম মোর
আজকের এই শুকনো পাপড়ি ছিল না মোর।
ভিজেছিলাম কতই না জলে,,
কতই না কাটাইলাম বেলা তারি পানে চেয়ে।
কোন আশাতেই ডুবেছি বারে বারে,
আজও তার সন্ধান পাইলাম না রে
কতই না হাসিলাম-খেলিলাম,
কতই মারিলাম ছলনায় তারে।
তবুও বেলাশেষে পাইলাম না তারে।
কত রজনী করেছি আঘাত তারে,
তবুও সে কোমলমতি যায় নি ছেড়ে।
আজ কত অজানায় আমি
আপন সৃষ্ট রহস্যের বেড়াজালে আবদ্ধ আমি।
কোথা তব শেষ তার পাই নি সে সত্য।
গভীর রজনীর দিগন্তহীন পথিক আমি,
জোনাকির পিছে ছোটা আমি,
কুয়াশায় ঢাকা আমি বড্ড একা।
আধার নিশিতে যদি পেয়েছি তবে কতই না ছুঁটি
আজ ক্লান্ত পথিক,,শূন্য দুপাশ মোর, একেলা আমি।
আজ বেলাশেষ,
3 Comments
Friends
দীপান্বিতা পালিত
@dipannitachowdhury669gmail-com
মোহাম্মদ মোজাম্মেল জাহিদ সিকদার
@mojammelzahid
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
আমানত উল্লাহ মানিক
@mdamanatullahmanik
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon
Prithula Zaman
@prithula


সুবহা জাহান, আপনার “গভীর রজনীর দিগন্তহীন পথিক আমি” অংশটি ভীষণ গভীর এবং একাকীত্বের অনুভূতিগুলো পাঠকের মনে দারুণভাবে দাগ কেটে যায়। বিষণ্ণতা আর শূন্যতার যে চমৎকার আবহ আপনি তৈরি করেছেন, তা যেন প্রতিটি শব্দের মাঝে এক স্নিগ্ধ মায়া ছড়িয়ে দেয়। এমন সুন্দর আর ভাবগাম্ভীর্যপূর্ণ লেখাগুলো নিয়মিত আমাদের সাথে ভাগ করে নিলে আমরা সমৃদ্ধ হব, আপনি লেখা চালিয়ে যান।