Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • স্পর্শের ভেতরে
    ~ শরীফ এমদাদ হোসেন

    সেই যে কবে মেঘ ছুঁয়েছিলাম
    ডানায় ডানায় দুলছিল আকাশ, উড়ছিলাম
    নীলিমার ছোঁয়ায়, আজও ভুলতে পারিনি

    আজও ভুলতে পারিনি
    কোন এক কোমল পাহাড় ঘেঁষে বৃষ্টি নামল অঝর ঝরে
    ভিজে গেল স্মৃতির পাখি, খণ্ড খণ্ড হলো মেঘ
    বিধ্বস্ত নীলিমার নীলে

    তবু মন জানে প্রতিটি ভাঙা মুহূর্তের ভেতর
    আনন্দ আছে, বিষাদ আছে
    রঙতুলিতে আঁকা অসমাপ্ত ছবির মতো

    মন জানে, মনের ছায়ায় জেগে ওঠে মনের আলো
    হাওয়ার হাওয়ায় ভেসে যায় অদ্ভুত আঁধার
    যেন স্পর্শের ভেতরেই লুকানো থাকে
    গভীর সমুদ্রের ডাক…

    2
    7 Comments
    • ভাঙা মুহূর্তেও লুকানো থাকে সৌন্দর্য, স্পর্শের ভেতরেই বাজে গভীর সমুদ্রের গান…..🤍

    • শরীফ এমদাদ হোসেন, আপনার লেখা এই স্পর্শের গভীরতা আর বৃষ্টির অনুভূতির বর্ণনাটা দারুণ লেগেছে। গ্রুপের বাকিদের লেখাতেও মাঝে মাঝে একটু লাইক কিংবা কমেন্ট করে সক্রিয় থাকলে আমাদের সবার জন্য বেশ ভালো হতো।

      • কবিতাটি পাঠ ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা শুভকামনা জানাই।

    • শরীফ এমদাদ হোসেন, “মন জানে, মনের ছায়ায় জেগে ওঠে মনের আলো”—এই পঙক্তিটি অত্যন্ত চমৎকার ও গভীর অনুভূতির এক অনন্য প্রকাশ। আপনার এই সুন্দর ও মায়াবী লেখাটি পড়তে দারুণ লাগল, আশা করি আপনি নিয়মিত এভাবেই লিখে যাবেন।

      • কবিতাটি পাঠ ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা শুভকামনা জানাই।

Skip to toolbar