Profile Photo

Syed FarahOffline

  • syedfarah
  • Profile picture of Syed Farah

    Syed Farah

    • 2 months ago

    স্মৃতির আলো

    তুমি হয়তোবা অন্য কোনো পথে চলে গেছো দূরে বহুদূর,
    তবুও হৃদয়ে বেজে চলে আজও ভালোবাসারই সুর।
    একসাথে হাঁটা চেনা দিনগুলো হারিয়ে যায়নি মোটে,
    স্মৃতির পাতায় তোমার নামটি আজও যে সুখে ফোটে।
    বিরহ আমায় শেখাল একাকী ভালোবাসতে তোমায়,
    অভিমান ছেড়ে শুভকামনায় ভরিয়ে দিলাম হাওয়ায়।
    তুমি ভালো থেকো নতুন আকাশে, নিজের মতন করে,
    আমার হৃদয় আলো হয়ে থাক তোমার স্মৃতিকে ধরে।

    7
    6 Comments
    • Syed Farah, আপনার লেখাটা পড়ে একদম মনটা ভালো হয়ে গেল, এত সুন্দর আর আবেগ মাখানো শব্দগুলো সত্যি খুব মায়া ভরা।

    • প্রিয়জনকে ছেড়ে দেওয়ার পরও তার মঙ্গল কামনা করা—এটাই তো প্রকৃত ভালোবাসা।

    • Syed Farah, ‘বিরহ আমায় শেখাল একাকী ভালোবাসতে তোমায়’—আপনার এই লাইনটি হৃদয়ের খুব গভীরে নাড়া দেয় এবং আপনার শব্দের গাঁথুনিতে যে আবেগ ফুটে উঠেছে তা সত্যিই দারুণ, তাই এমন সুন্দর সৃষ্টির ধারা অব্যাহত থাকুক।

    • অভিমান ছেড়ে শুভকামনায় ভরিয়ে দিলাম হাওয়ায় বাহ চমৎকার ।

    • দূরত্ব যতই বাড়ুক, স্মৃতির আলোতেই বেঁচে থাকে ভালোবাসার সেই সুর…..🤍🖤

    • ভাই এইটা পইড়া মন খারাপ হয়ে গেলো সত্যি😥
      “অভিমান ছেড়ে শুভকামনায়” এই লাইনটা অসাধারণ হইছে
      কষ্টের মধ্যেও এত সুন্দর কইরা কেউ লেখে কেমনে!

Skip to toolbar