-
\\\ সুখের খোঁজে-২ ///
সুখ তোকে খুঁজতে খুঁজতে
আমি বড় ক্লান্ত,
হয়ে গেছি আমি অস্থির
তুই যে বড় শান্ত।ছুটতে গিয়ে তোর পিছনে
ফুরিয়ে এলো বেলা,
বুঝিনা কেন আমায় নিয়ে
খেলছিস নিঠুর খেলা।এভাবে তুই আমায় আর
কত দিবি কষ্ট,
অকারণে সময়গুলো
হয়ে গেল নষ্ট।তবে কি তুই এ জনমে
আসবি না মোর বাড়ি,
পরজনমেও তোর সাথে
রইলো তবে আড়ি।6 Comments
Friends
প্রান্ত কুমার (শুভ)
@prantaroy-shuvo
Tapash Datta
@tapashdatta
ডালিয়া আল মীম
@daliaalmim
Rifat Tomal
@rifattomal
Sumon
@sumon1
Sayed Mohammad Farid
@sayedmohammadfarid
Shahmik Jahan Shuprova
@shahmikjahanshuprova
prankrishna Biswas
@prankrishnabiswas
45abu Kalam
@45abukalam



সুখের পিছনে ছুটেই ফুরিয়ে যায় বেলা, তবু ধরা দেয় না সে চঞ্চল মায়া…..🤍🖤