Profile Photo

Fatema NahinOffline

  • FatemaNahin88
  • Profile picture of Fatema Nahin

    Fatema Nahin

    5 years ago

    আয়তাকার বস্তু
    —–ফাতেমা নাহিন
    যার যার ভাগ্য রবের হাতে ন্যস্ত
    দুনিয়াবি আয়োজনে যে যার মত ব্যস্ত।।
    টাকা চাই, বাড়ি চাই
    চাই কত ভরা বিলাসের বস্তা
    কৃত্রিম পৃথিবীতে ভালোবাসা সস্তা।।
    জানা নেই, শোনা নেই
    চাই আরও ভার্চুয়াল বন্ধু
    কারো মাঝে নেই এতটুকু লজ্জা বিন্দু।।
    আমি আছি, তুমি আছ
    তবু মোরা কেউ কারো নই
    সম্পদের দলিলে চাই শুধু সই।।
    দিন নেই, রাত নেই
    পাপের সাগরে দিয়ে আছি ডুব
    সাফাইতে থাকা তো যায় না চুপ।।
    মন আছে, মান আছে
    সময়ের ব্যবধানে সেসব অচল
    না পাওয়ার ঘটিটা তাই হয়েছে অতল।।
    হাঁটছি, খাচ্ছি
    ভাবা আছে ভাবনা টা মস্ত
    মাথাটা কে গিলে খেল আয়তাকার বস্তু।।

    10
    7 Comments
    • একদম! প্রযুক্তির অপব্যবহার বন্ধ হওয়া উচিত। শুভেচ্ছা নেবেন কবি।

    • ভোগ মানুষের আদি প্রবৃত্তি। অভিনন্দন সুন্দর কবিতার জন্য।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 14 August 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • খুব সুন্দর…।।

    • আমি বুঝতে পারছি না কেন আমি তুলটে লিখতে পারছি না। আমার কাছে লেখা পোস্ট করার কোনো অপশন ই নেই। কেন? অনেক দিন হলো কোনো উপায় খুজে পাচ্ছি না। please help me

Skip to toolbar