Profile Photo

সুবহা জাহানOffline

  • SubhaJahan
  • ©এক গৃহিণী –সুবহা জাহান

    ফুরাবে না হিসেব লিখলে খাতার পৃষ্ঠায়
    তারি সাথে সাথে দিবারাত্রি ফুরায় না তার কর্ম।
    লিখলে খাতায় ফুরাবে পৃষ্ঠা তবু হবেনা তার শেষ
    ভোরের পাখির ডাকে শুরু হয় কর্মদিবস,
    বেলা ফুরিয়ে সাঁঝ হয় তবু হয় না তার শেষ।
    তবুও লোকে কয় করে কী সে দিবারাত্রি,
    ফুরোয় না যে তার কাজ?
    রাখবেনা কেউ হিসেব তার,দিলেও নিবে তুচ্ছ করে।
    তবু বুঝবেনা কেউ তার মেহনত
    শুধু বুঝবে ওই বদ্ধ ঘরটাই।
    জেনেও বুঝবে না তার মর্ম কেউ
    যত্ন করে সবার সে,
    কেউ রাখেনা খেয়াল তার
    তবুও পিছু হটেনা তার দায়িত্ব থেকে
    প্রতিনিয়ত উপেক্ষায় ছোট-বড় রাগ অভিমান।
    তবুও কেউ রাখে কি খেয়াল এক মুহূর্ত?
    দিবারাত্রি অনবরত রত নিজ কর্মে
    শুধু এক টুকরো হাসির আশা
    কখনো পায়,কখনো বা না,তবুও থেমে থাকে না
    ধরে রাখে বাঁধন
    স্নেহ ভালোবাসায় রাখে আগলে।
    বলবে না সেই গল্প কাউকে সে
    হয়তোবা লেখা থাকবে কোনো ডায়েরির পাতায়,
    হয়তো কেউ জানবে
    নয়তো পরে থাকবে ঐ বন্ধ ডায়েরির পাতায়
    কিংবা তার বদ্ধ ঘরটাই থাকবে নীরব সাক্ষী হয়ে।
    তবুও চালিয়ে যাবে সে জীবন-সমরাঙ্গ।
    তবু শেষ করা যাবে না তার জীবন কাহিনী
    ডায়েরি কিংবা খাতায় লিখে
    পৃষ্ঠা ফুরিয়ে যাবে তবু শেষ হবে না।

    3
    4 Comments
    • খাতার পাতা ফুরোলেও ফুরোয় না গৃহিণীর নীরব মমতার হিসেব…..🤍🖤

    • সুবহা জাহান, “তবু বুঝবেনা কেউ তার মেহনত শুধু বুঝবে ওই বদ্ধ ঘরটাই”—এই লাইনটা একদম মনের ভেতরে গিয়ে লাগল। প্রতিদিনের এই না বলা কষ্টের গল্পগুলো এভাবে গুছিয়ে বলায় খুব ভালো লাগল আপনার।

    • “পৃষ্ঠা ফুরিয়ে যাবে তবু শেষ হবে না” লাইনটায় থমকায়া গেলাম
      এই লেখা পড়ে অনেকের চোখ খুলবে আপু
      মায়েদের-স্ত্রীদের ত্যাগটা এভাবেই বলা দরকার👍

    • সুবহা জাহান, ‘তবু বুঝবেনা কেউ তার মেহনত শুধু বুঝবে ওই বদ্ধ ঘরটাই’—এই পঙ্ক্তিটি পড়ে মনটা খুব আবেগাপ্লুত হয়ে গেল। আপনি জীবনের প্রতিদিনের অবহেলিত সংগ্রামের চিত্রটি অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন, যা পড়ার সময় হৃদয়ে এক গভীর স্পর্শ অনুভূত হয়েছে। আপনার হাতের কলম এভাবেই মানুষের অব্যক্ত কথাগুলো গুছিয়ে লিখে যাক, আপনার পরবর্তী লেখার অপেক্ষায় রইলাম।

Skip to toolbar