-
ক্ষুধার্ত
✍️অপরাধী মাজেদআমি চক্ষুসম্মুখে যা পাই,
তাই গিলে খাই।
আমি ক্ষুধার্ত—
ক্ষুধার্ত কুকুর যেমন
রাস্তার পাশে পড়ে থাকা
আবর্জনা থেকে খাবার খোঁজে,
আমিও ঠিক তেমনি।
ক্ষুধার জ্বালায়
এমন কিছু আমি ভক্ষণ করি,
যা আদৌ খাদ্য নয়।
মাংসাশী ক্ষুধার্ত বাঘ যেমন
ক্ষুধার তাড়নায় আর কিছুই দেখে না,
আমিও ঠিক তেমনি।
নিজের কাঁথা, কম্বল, বালিশের খোল—
ক্ষুধার উন্মাদনায়
খুবলে খুবলে ছিঁড়ে খাই।
আমি এতটাই ক্ষুধার্ত—
হয়তো কোনো একদিন
পুরো মানচিত্রটাই ছিঁড়ে খাব।8 Comments
Friends
Tanjina Talukder
@tanjinatalukder
Mst. Hena Parvin
@mst-henaparvin
MA Rashid
@marashid
Shamim Hossain
@shamimhossain
মোঃ আব্দুল আজিজ রাকীব
@abdulazizcox503gmail-com
Sumaiya Khatun
@sumaiyakhatun
Rokeya Khanam
@rokeyakhanam
Mirza A.parvez
@mirzaa-parvez
st. martin
@st-martin


আপনার লেখা “পুরো মানচিত্রটাই ছিঁড়ে খাব” লাইনটা সত্যিই অনেক গভীর এবং অদ্ভুত রকমের এক তীব্রতা আছে। আপনার কী মনে হয়, এই অদম্য ক্ষুধার উৎস আসলে কীসের অভাব থেকে তৈরি হয়, আর বাকিদের লেখাতেও একটু লাইক-কমেন্ট করে কি আমাদের গ্রুপটাকে আরও জমিয়ে তুলবেন?