Profile Photo

রবিউল আলম মাজেদOffline

  • majed1997
  • Profile picture of রবিউল আলম মাজেদ

    রবিউল আলম মাজেদ

    10 hours, 40 minutes ago

    বলো না, ভালোবাসি
    ✍️ অপরাধী মাজেদ

    আর কতদিন, আর কতদিন বলো,
    এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করব?
    চুপি চুপি, নিঃশব্দে, নিভৃতে কথা বলব?
    তোমার কোমল হাতের স্পর্শ পেতে
    আমার জরাজীর্ণ, শুষ্ক হাতযুগল বাড়িয়ে
    কতবারই বা চুপিসারে গুটিয়ে নেব?
    দুনিয়ার সমস্ত ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে
    তোমার হরিণীর মতো কাজল চোখে
    আমার তাকিয়ে থাকতে ইচ্ছে করে।
    আমার ইচ্ছে করে
    তোমার হাতে হাত রেখে
    পাশাপাশি হেঁটে চলতে,
    চলতে চলতে হারিয়ে যেতে
    দিকশূন্যপুরে।
    চলো, চলো না, আমরা এক হই,
    আমরা দুইয়ে মিলে এক হই।
    হাতে হাত রেখে হেঁটে চলি,
    চোখে চোখ রেখে কথা বলি,
    বলি এতদিনের না-বলা কথাগুলো।
    তোমার মিষ্টি ঠোঁটের মৃদু ছোঁয়ায়
    মুছে যাক তোমার তরে জমানো
    আমার সব অভিমান।
    তোমার কোলে মাথা রেখে
    তোমার মায়াবী বদনখানি
    দেখতে আমার খুব ইচ্ছে করে।
    তোমার হাতের আলতো ছোঁয়ায়
    দূর হয়ে যাক আমার জীবনের
    হতাশার সব কালো অধ্যায়।
    পড়ন্ত বিকেলে সোনালি প্রান্তরে
    উপভোগ করব প্রকৃতির অনিন্দ্য শোভা
    চাললা ঘাসের নরম বিছানায়
    পাশাপাশি বসে শুনব
    তোমার ঠোঁটে জন্ম নেওয়া রূপকথার গল্প।
    ঘাসের শিশিরমাখা কোমলতা
    ছুঁয়ে যাবে আমাদের ভালোবাসা,
    আর তুমি ধীরে ধীরে
    আরও মায়াবী হয়ে উঠবে।
    গোধূলির রঙ গায়ে মেখে
    ফিরব আমরা দুজন,
    একই পথের দুটি নীরব পথিক হয়ে।
    রাতের খাবার খেতে গিয়ে
    তরকারির ঝালে যখন
    চোখে জল এসে যাবে আমার,
    তুমি মুচকি হেসে
    ঠোঁটের আলতো ছোঁয়ায়
    সব কষ্ট ভুলিয়ে দেবে।
    তারপর বাড়ির উঠোনে
    মাদুর পেতে পাশাপাশি বসে
    গল্পে হারিয়ে যাব দুজন।
    তুমি শোনাবে
    আকাশভরা তারাদের উজ্জ্বলতার গল্প,
    আমি বলব—
    সেই সব তারার আলোও
    তোমার ভালোবাসার কাছে
    হার মেনে যায়।
    তুমি চুপি চুপি বলবে—
    “বলো না, ভালোবাসি।”
    আমি রাতের নীরবতা ভেঙে,
    সমস্ত পৃথিবীকে সাক্ষী রেখে
    এক উত্তাল চিৎকারে বলে উঠব—
    ভালোবাসি তোমায়,
    ভালোবাসি তোমায়,
    ভালোবাসি…
    যতদিন পৃথিবীর অস্তিত্ব থাকবে,
    প্রকৃতি তার নিজস্ব রঙে রঙিন হয়ে থাকবে।
    যতদিন চাললা ঘাসের কোমলতায়
    বেঁচে থাকবে আমাদের স্বপ্ন,
    ততদিন তোমার হাতটি
    আমার হাতেই থাকবে।
    সময় যদি দুজনার চুলে
    রূপালি রঙ মেখে দেয়,
    দাড়িগুলো যদি সাদা হয়ে যায়,
    তবুও তোমার চোখে চোখ রেখে
    আমি বলে যাব
    চিরন্তন সেই সত্যবাক্য—
    ভালোবাসি তোমায়।

    1 Comment
    • কবিতাটা পড়ে খুব ভালো লাগলো, ভালোবাসার এমন স্নিগ্ধ বর্ণনা একদম মনের ভেতর গেঁথে যাওয়ার মতো। আপনি আমাদের এই গ্রুপের অন্যদের লেখাগুলোতেও একটু লাইক-কমেন্ট করে অ্যাক্টিভ থাকবেন, তাহলে আমাদের সবার লেখালেখির আড্ডাটা আরও প্রাণবন্ত হবে।

Skip to toolbar