-
একই শহরের দুই রূপ
কবি: ইসমাঈল মজুমদারঝকঝকে ওই উঁচু মিনারে জমে অলস বেলা,
কাচের আড়ালে বসে দেখা যায় রূপসী খেলা।
ধোঁয়া ওঠা দামি কফির কাপে চুমুক দিয়ে,
অলস সময় কাটে কত শত বিলাস নিয়ে।নরম ছায়ায় ঘেরা ঘর জুড়ে শীতল বাতাস,
বাইরের কড়া রোদ ছুঁতে নারে তাদের আকাশ।
রেশমি পর্দার ফাঁকে আলো ফেলে সোনার ছটা,
বৈভবে মোড়া ঘরে দৃশ্যমান সুখের ঘটা।উঁচু বারান্দায় বসে ভাবে তারা জীবন নদী,
ক্লান্তি তো কাছে আসে না কখনো কোনোই যদি।
সুগন্ধি বাতাসে ভাসে বিকেলের মিঠে সুর,
দুঃখের আঁচটুকু চলে যায় বহুদূর।অথচ নিচে তপ্ত পিচের ‘পরে জীবন জ্বলে,
ঘামে ভেজে কাঁচা জামা রিকশার চাকা চলে।
কড়া রোদে পুড়ে যায় কালচে চামড়ার কায়,
পেশির শক্ত টানে জীবিকার চাকা গড়ায়।শার্টের কলার ভিজে রক্ত জমাট বাঁধে বুকে,
তবুও তো হাসতে হয় বেঁচে থাকার দুখে।
ধূলিমলিন বস্তির ওই সংকীর্ণ ওই পথ,
টেনে চলে ক্লান্তি মাখা জীবনের ভাঙা রথ।একই আকাশে রোদ, একই হাওয়া বয় প্রান্তর,
একপাশে আলো জ্বলে, অন্যে আঁধার ঘর।
মাঝে শুধু অলিখিত বৈষম্যের এক দেয়াল,
ধনী আর দরিদ্রের অসাম্যের এই খেয়াল।শহরের বুকে জমে জমাট বাঁধানো যত কষ্ট,
একদিকে ঐশ্বর্য, অন্যদিকে জীবন বিদায়ক কষ্ট।4 Comments-
অনুভূতির ডাইরি, “একই আকাশে রোদ, একই হাওয়া বয় প্রান্তর” লাইনটির মাধ্যমে আপনি শহরের বৈষম্যকে যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা হৃদয় স্পর্শ করে গেছে। আপনার এই লেখনীর গভীরতা ও সংবেদনশীলতা প্রশংসনীয় এবং এটি পাঠকদের চিন্তার খোরাক জোগাবে। আমাদের এই গ্রুপের প্রাণচাঞ্চল্য বজায় রাখতে আপনি মাঝে মাঝে অন্যদের লেখায় ভালোবাসার প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি মতামত প্রদান করতে পারেন।
ঢাল নেই, তলোয়ার নেই,
নেই মোর গায়ে বল।
নারায়ে তাকবীরের কর্মী আমি,
এটুকুই মোর সম্বল।
Ismail Mozumdar

Ismail Hossain Mozumdar
- ইসমাঈল হোসেন মজুমদারের সম্পূর্ণ পরিচয়
পুরো নাম: ইসমাঈল হোসেন মজুমদার
ডাক নাম: ইসমাঈল
কলম নাম: ইসমাঈল মজুমদার
জন্ম: ২০০২ সাল, বাগচতল গ্রাম, মনোহরগঞ্জ থানা, কুমিল্লা, বাংলাদেশ
জাতীয়তা: বাংলাদেশি
ধর্ম: ইসলাম
Visite Facebook Profile: Click Hear
আমার কবিতা শুনুন।
Page
Youtube Channel
শিক্ষা জীবন:
- প্রাথমিক শিক্ষা: শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
- পরবর্তী শিক্ষা: বিভিন্ন মাদরাসায় পড়াশোনা করেছেন এবং ২০১৪ সালে চিতাষি সুলতানিয়া ফাজিল মাদরাসায় ইবতেদায়ী চতুর্থ শ্রেণিতে ভর্তি হন।
- পরীক্ষার ফলাফল:
- PSC: ২০১৬
- JSC: ২০১৯
- দাখিল: ২০২২
- আলিম: ২০২৪
বর্তমান পড়াশোনা:
- ফাজিল: চিতোষি সুলতানিয়া ফাজিল মাদ্রাসা
- অনার্স: গাজীমুড়া কামিল মাদ্রাসা।
পারিবারিক পরিচয়:
- পিতা: মরহুম বাহারুল ইসলাম মজুমদার (২০০৪ সালে ইন্তেকাল করেন) – তিনি ছিলেন একজন ইউনিয়ন সদস্য ও স্ক্রিম ব্যবসায়ী।
- মাতা: রোকেয়া বেগম
- ভাই-বোন: তিনি আট ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট।
- মরিয়ম বেগম লাভলী
- ওমর ফারুক সোহেল মজুমদার
- জান্নাতুল ফেরদৌস
- শিউলি
- শেফালী
- মাইমুনা আক্তার বকুল
- ইউসুফ হোসেন মজুমদার
- ইসমাঈল মজুমদার
পেশাগত জীবন:
- তিনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং ফ্রিল্যান্সার।
- পাশাপাশি, সাহিত্য রচনায়ও তিনি সক্রিয়।
সাহিত্য ও লেখালেখি:
- তিনি মূলত কবিতা, ছোটগল্প ও হাস্যরসাত্মক গল্প লিখে থাকেন।
- তার লেখা কিছু জনপ্রিয় কবিতা ও ছন্দ:
- "আমারে দেখায়া লাভ নেই"
- "প্রিয়"
- "বড্ড ইচ্ছে করে"
- "কোথাও কখনো দেখা হয়নি তোমার ছবিটা"
- "বৃষ্টি বিলাস"
- দুই লাইনের প্রেমের ছন্দসমূহ
- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে তার লেখা আহ্বান
তার কবিতাগুলো প্রেম, বিরহ, বাস্তবতা ও সামাজিক অবক্ষয় নিয়ে লেখা হয় এবং পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
বিশেষ পরিচিতি ও জীবন দর্শন:
- তিনি বিশ্বাস করেন, "যেকোনো কিছু সম্ভব, যদি কেউ আন্তরিকভাবে চেষ্টা করে"।
- সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার এবং লেখনীর মাধ্যমে মানুষের বিবেক জাগ্রত করার চেষ্টা করেন।
- তিনি ইসলামী মোটিভেশনাল ভিডিও তৈরিতেও আগ্রহী।
সংক্ষেপে ইসমাঈল মজুমদার:
✅ কবি ও লেখক
✅ ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার
✅ সামাজিকভাবে সচেতন ব্যক্তিত্ব
✅ ইসলামী মোটিভেশনাল ভিডিও নির্মাণে আগ্রহী
Friends
naznin shamim
@nazninshamim
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
MD Al Arafat
@mdalarafat
Shahriar Hossain
@shahriarhossain
নুসরাত জাহান বুশরা
@nusratjahan166909gmail-com
সামিরা হিমু
@himu56
Asaduzzaman Asad
@asaduzzamanasad
CEC for Training
@cecfortraining
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b


একই আকাশের নিচে জমে থাকা বৈষম্যের দেয়ালেই লুকানো শহরের আসল সত্য…..🤍🖤