Profile Photo

অনিন্দিতা দেবOffline

  • Aninditadeb@anibd-6122021
  • Profile picture of অনিন্দিতা দেব

    অনিন্দিতা দেব

    • 1 month, 2 weeks ago

    জীবন
    অনিন্দিতা দেব
    ০৫/০৯/২০২৬

    জীবন সায়াহ্ন বুঝি এলো ঘনায়ে
    কী পেলাম কি দিলাম –
    তার হিসেব-নিকেশ হয়তো যাবে মুছে।
    পাওয়া না পাওয়ার বেড়াজালে –
    আবদ্ধ এ জীবনে কী ছিল সার?
    সুখ পাখিরে দেখি ওদের ঘরে
    নিত্যদিন ঘুরে -ফিরে।
    আমার ঘরের প্রদীপখানি
    টিপটিপিয়েই শুধু জ্বলে।
    আমার ভাঙা চালার ঘরখানিতে
    বৃষ্টির অবাধ আনাগোনা।
    তাদের দালান-ঘরে হাসিগান
    যায় যে শোনা।
    তবুও জীবন তার নিয়মে যাচ্ছে চলে
    ভাঙা ঘর বা দালানকোঠায়।
    কোথাও থামানোর সাধ্যি নেই কারো
    মৃত্যুর আনাগোনার।

    5
    6 Comments
    • আপনার লেখাটা পড়ে মনের ভেতর অনেকগুলো চিন্তার উদয় হলো। জীবনের পাওয়া না পাওয়ার এই হিসেবগুলো আসলে সবসময়ই আমাদের খুব ভাবায়। খুব সুন্দর এবং বাস্তব একটা অনুভূতি দারুণভাবে তুলে ধরেছেন আপনি।

    • বঞ্চনা আর মেনে নেওয়ার এই মিশেল মন ছুঁয়ে গেলো।

    • অনিন্দিতা দেব, আপনার এই লেখায় পাওয়া-না পাওয়ার দোটানা আর জীবনের নশ্বরতার অনুভূতিগুলো দারুণভাবে ফুটে উঠেছে, যা সত্যিই পাঠককে গভীরভাবে ভাবিয়ে তোলে। অন্যদের লেখার প্রতি আপনি নিয়মিত ভালোবাসা আর মন্তব্যের মাধ্যমে সাড়া দিলে আমাদের এই সুন্দর আড্ডাখানা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • জীবনের অসমতার একটা উপলব্ধি পাইলাম😶

    • কোথাও সাধ্যি নেই মৃত্যুর আনাগোনা বাহ।

    • “জীবনের হিসেব মুছে গেলেও, বেঁচে থাকার দীর্ঘশ্বাসগুলো মুছে যায় না—ভাঙা চালার নিচেও জীবন তার নিজস্ব কবিতা লিখে যায়।”

Friends

Profile Photo
ATM SHAH ALAM SIKDER
@atmshahalamsikder
Profile Photo
st. martin
@st-martin
Profile Photo
রহমান শিবলু
@anisurtsc1970gmail-com
Profile Photo
Ador Roy
@adorroy
Profile Photo
Karoma village
@karomavillage
Profile Photo
Timi Bokshi
@timibokshi
Profile Photo
1 Sen
@1sen
Profile Photo
MD Mostafa
@mdmostafa
Skip to toolbar