-
সর্বোস্বান্ত প্রার্থনা
দেবাঞ্জলি সেনআজ স্নিগ্ধ আকাশ হোক তোমার
চঞ্চল হাওয়া আর কিছুটা বৃষ্টি সাথে।
অপরূপ রামধনুটা আর একটুকরো রোদ
বিষাদ আর আক্ষেপখানি খাকুক আমার ভাগে।
দীর্শশ্বাসের আড়ালে
ক্ষণিকের মায়া জড়ানো বৃক্ষতলে আসি,
অপেক্ষা করি একটুখানি বৃষ্টির;
তবু আমার খরার পরিবর্তে হোক তোমার প্রতিদিনের বৃষ্টি।
হোক কিছু কণ্টকিত পথ, পথিক হই আমি ক্লান্ত;
তবু তোমার হাসিতে হব চঞ্চল, যতটুকুই হই পরিশ্রান্ত।
আপন জীবনের সকল সাফল্যতাই, তোমার অভিযোগের প্রতিদানে ভ্রান্ত।
বরং নিয়ে যাও সব সুখটুকু মোর, আমি হতে চাই সর্বোস্বান্ত- এভাবেই ক্লান্ত।
তোমার হাসিমাখা মুখাবয়ব জুড়ে আমার বিস্তৃতি।
ভুলে যেও না তুমি আমার নির্ভুল প্রতিকৃতি।
যেই বিম্ব দর্শন করি জুড়াই মনোপ্রাণ,
সেই বিম্বে দাগ থাকলে দেখি কিভাবে আপনারে?
তাহার বদলে দাগগুলো কাটো আমারই বদনে মন ভরে।
সেই বিম্বের দাগগুলি তুমি করো আমায় দান।
তুমি হয়ে উঠো নিঁখুত আমার প্রার্থনায়।
থেকে যাও মোর ভালোবাসা মোর যন্ত্রণায়।11 Comments-
-
-
আপনার লেখায় অন্যের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার এক গভীর ও সুন্দর সুর খুঁজে পেলাম যা মন ছুঁয়ে যায়। প্রতিটি ছত্রে মিশে থাকা আবেগের বহিঃপ্রকাশগুলো এত প্রাণবন্ত যে পাঠক খুব সহজেই আপনার অনুভূতির সাথে মিশে যেতে পারেন। আপন মনে লিখে যাওয়া এমন অসাধারণ সব শব্দচয়ন আপনাদের কলমে যেন নিয়মিত ফুটে ওঠে, এই কামনা রইল।
-
-
-
Friends
Dipankar Deb
@dipankardeb
সৈয়দ তৌহিদুল ইসলাম
@syedtouhidulislam
MD.Mazharul Islam Ripon
@md-mazharulislamripon
Md Al Maun
@mdalmaun
Musharrof Teacher
@musharrofteacher
Shahed Swapan
@shahedswapan
Ruma Hossain
@rumahossain
Mahmuda najnin
@mahmudanajnin
মো. কামরুজ্জামান
@mdkamruzzaman



দেবাঞ্জলি সেন, আপনার লেখা “তোমার হাসিতে হব চঞ্চল, যতটুকুই হই পরিশ্রান্ত” লাইনটা ভীষণ আবেগঘন এবং হৃদয়ে গেঁথে যাওয়ার মতো। এত সুন্দর আর গভীর অনুভূতির প্রকাশ সত্যি মুগ্ধ করার মতো।