-
সূর্যের বুক
বান্টি দেব
——————-
যদি প্রশ্নের তিরে রক্তাক্ত করি জাতির বিবেক
তবু উত্তর আড়ালেই অসমান্তের চিহ্ন আঁকবে
অদৃশ্য স্রষ্টার বুকে,
শূন্য পৃথিবীর গর্ভে মানবের শুধু
হিংসা, অহংকার আর আধিপত্যের
হয়েছে শুধুই প্রসব ব্যথা।
আদৌ কি পেরেছে কেউ
পূর্ণ করতে দম্ভের চূড়া?
হয়েছে সবই চূর্ণ, ডুবে জীবনের খেয়ায়।
একই নদীর স্রোতে আমরা চলি উজান-ভাটি
তবু তুমি রক্তের স্নানে ভাসাও মৃত্যুর তরি,
যদি খণ্ডিত করতেই না পারো সূর্যের বুক
তবে কেন হৃদয়ের দ্বন্দ্বে মেতেছে ত্রিলোক?
যদিও-বা ভিন্ন ফুলে গাঁথা হয় মালা
তবু একই সুতায়
পূর্ণ আমাদের জীবনের খেলা।
ভুলে গেছে সবে জীবনের মূল
কেউ তো ভাবে না আমারা এক কাননের ফুল
ভেঙে যাবে এক সময়
জীবন নদীর এ-কূল ও-কূল।14 Comments-
-
-
-
মানুষের অহংকার আর হিংসায় ভেঙে পড়ে সভ্যতা তবু এক সুতায় বাঁধা এই পৃথিবীর সকল ফুল একই কাননেরই সন্তান…..🤍🖤
-
-
আপনার লেখাটা পড়ে একদম মন ছুঁয়ে গেল, বিশেষ করে ‘যদিও-বা ভিন্ন ফুলে গাঁথা হয় মালা, তবুও একই সুতায় পূর্ণ আমাদের জীবনের খেলা’ লাইনগুলো দারুণ লেগেছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই কথাগুলো সত্যিই খুব গভীর একটা বার্তা দেয়। এত সুন্দর একটা ভাবনা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
-
-
Friends
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
faruk sagor
@faruksagor
মোঃ খাইরুল ইসলাম
@mykhairulislam47gmail-com
Mahbub alom kawsar
@mahbubalomkawsar
তিমিরে আসক্ত
@mp3010
সুমি আক্তার
@anisurrahman5976674gmail-com
Sheikh Abdullah
@sheikhabdullah
Md Shalin
@mdshalin
Hashem Molla
@hashemmolla



আপনার এই লেখায় বিবেকের দহন আর মানুষের অহেতুক দম্ভের যে চিত্র ফুটে উঠেছে, তা এক কথায় অসাধারণ এবং গভীরভাবে হৃদয়স্পর্শী। জীবনের নশ্বরতা ও পারস্পরিক সহাবস্থানের সুরটি যেন কোনো বিখ্যাত মরমী গানে আমরা সচরাচর খুঁজে পাই, যা পাঠককে মুহূর্তেই নিজের ভেতর ডুব দিতে বাধ্য করে। আপনি যদি কোথাও কিছুটা ছন্দপতন এড়িয়ে শব্দের বুনন আরও একটু মসৃণ করতে চান, তবে সেটি লেখাটিকে পূর্ণতা দেবে এবং আপনার অসাধারণ এই চিন্তাধারা এভাবেই আমাদের আরও বেশি করে অনুপ্রাণিত করতে থাকুক।