-
রক্তমাখা প্রিয়তমা
বান্টি দেব
———————————
আমি তোমাকে যতবার দেখেছি তোমার গভীরে হারিয়েছি বারবার
রহস্যে ঘেরা তোমার মোহমায়া বুঝতে পারার নেই শক্তি কখনো করেছ যতনা আবার কখনো এসেছ হৃদয়ে,
নিয়ে গেছ শুধু আমার রক্তকমল চুম্বন
হৃদয়ের জ্বলন্ত আগুন নিভিয়েছিলে রক্ত ঢেলে রক্ত পিপাসা মেটাতে ভিজিয়ে নিয়েছ তোমার অঙ্গ
তোমার উত্থাল যৌবনে তুমি লিখেছ কত বীরগাঁोधा
আমি এক চোখে দেখি তোমার উত্তাল যৌবনত্ব আর এক চোখে দেখি তোমার মায়ার বাঁধনে ভালোবাসার বন্ধন
স্তনাবিলাসে মিটিয়েছি আমার পিপাসিত কন্ঠ,
তুমি চেয়েছিলে ভালোবাসা কিন্তু পাওনি তোমায় নিয়ে করেছে রক্তের খেলা,
তারপরও চেয়েছিলো কলংক এঁকে দিতে তোমার হৃদয়ে কিন্তু পারেনি, রুখে দাঁড়িয়েছিল তোমার দামাল ছেলেরা।
তোমার উত্তাল তরঙ্গে ভাসিয়েছিল সকল দূষিত রক্তকণা, তবু তুমি দাঁড়িয়েছিলে ক্ষত বিক্ষত রক্তমাখা অঙ্গে1 Comment
Friends
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
faruk sagor
@faruksagor
মোঃ খাইরুল ইসলাম
@mykhairulislam47gmail-com
Mahbub alom kawsar
@mahbubalomkawsar
তিমিরে আসক্ত
@mp3010
সুমি আক্তার
@anisurrahman5976674gmail-com
Sheikh Abdullah
@sheikhabdullah
Md Shalin
@mdshalin
Hashem Molla
@hashemmolla

দামাল ছেলেরা আছে বলেই সবকিছু সুরক্ষিত।