Profile Photo

মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলOffline

  • Ashraful710
  • উইলিয়াম শেক্সপিয়ার একজন ইংরেজ নাট্যকার, কবি এবং অভিনেতা । জন্ম ১৫৬৪ খ্রিঃ এবং মৃত্যু ১৬১৬ খ্রিঃ । তিনি ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং যাকে বিশ্ব সাহিত্যের অগ্রণী নাট্যকার হিসেবে বিবেচনা করা হয় । জগদ্বিখ্যাত এই কবি ১৫৮৯ থেকে ১৬১৩ খ্রিস্টাব্দের মধ্যে হ্যামলেট, রোমিও অ্যান্ড জুলিয়েট, ওথেলো, কিং লিয়ার এবং ম্যাকবেথের মত ধ্রুপদী নাটক রচনা করেন । তিনি ৩৮টি নাটক ও ১৫৪টি সনেট রেখে যান এবং সেই সৃষ্টিকর্মগুলো আজো বিভিন্ন মাধ্যমে রূপায়িত হচ্ছে যা বিশ্ব নাট্য ও চলচ্চিত্রে প্রভাব বজায় রেখেছে । উইলিয়াম শেক্সপিয়ার ইংল্যান্ডের জাতীয় কবি এবং তাকে Bard of Avon নামে ডাকা হয় ।

    কবিতা:
    আমার প্রণয়িনীর চোখ সূর্যের মত নয়
    উইলিয়াম শেক্সপিয়ার
    অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল

    আমার প্রণয়িনীর চোখ সূর্যের মত নয়;
    তার ঠোঁটের লালের চেয়ে প্রবাল অনেক বেশি লাল;
    যদি বরফ সাদা হয়, তাহলে তার স্তন যুগল কেন ধূসর;
    যদি চুলগুলো তারের মত হয়, তবে তার মাথায় কালো তার গজায় ।
    আমি লাল ও সাদা রঙের নকশাকার গোলাপ দেখেছি,
    কিন্তু তার গালে আমি এমন গোলাপ দেখি না;
    আর কিছু সুগন্ধিতে আছে আমার প্রণয়িনীর গন্ধে ভরা নিঃশ্বাসের চেয়ে আরো বেশি আনন্দ ।
    আমি তার কথা শুনতে ভালোবাসি,
    তবুও আমি ভালো করেই জানি যে সঙ্গীতের সুর তার চেয়ে অনেক বেশি শ্রুতিমধুর;
    আমি স্বীকার করি আমি কখনো কোনো দেবীকে যেতে দেখিনি;
    আমার প্রণয়িনী যখন হাঁটে, সে মাটিতেই পা ফেলে ।
    তবুও, ঈশ্বরের দিব্যি, আমি মনে করি আমার ভালোবাসা ততটাই দুর্লভ,
    যতটা অন্য যে কোনো নারী—
    যাকে মিথ্যা তুলনার মাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে ।

    2
    4 Comments
    • শেক্সপিয়ারের এই কবিতার ভাবনাটা সত্যিই অসাধারণ।

    • রূপকের অতিরঞ্জন ছাপিয়ে মাটির পৃথিবীতে হেঁটে চলা এক সাধারণ প্রেয়সীই যেন সবচেয়ে দুর্লভ ভালোবাসার প্রকৃত রূপ…..🤍🖤

    • মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল, আপনার করা এই অনুবাদটা পড়ে বেশ ভালো লাগলো, শায়রি আর অনুবাদের মেলবন্ধনটা দারুণ হয়েছে।

    • মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল, অনুবাদের প্রতিটি ছত্রে আপনি প্রেমের যে বাস্তব ও গভীর রূপ ফুটিয়ে তুলেছেন তা সত্যিই মুগ্ধ করার মতো। আপনি আপনার এই দারুণ প্রচেষ্টার মাধ্যমে আরও অনেক চমৎকার শিল্পকর্ম আমাদের উপহার দেবেন বলে আশা রাখি।

Skip to toolbar