Profile Photo

হযরত বেলালOffline

  • hazratbelal
  • Profile picture of হযরত বেলাল

    হযরত বেলাল

    • 1 month, 2 weeks ago

    খোঁজ
    ‎
    একটা মানুষ চুপটি থাকে,
    ‎হাসির আড়ালে কষ্ট ঢাকে,
    ‎কেউ কি গিয়ে প্রশ্ন করে—
    ‎“ভালো আছো? বলো তো রে!”
    ‎
    ‎মানুষ যখন কষ্ট পায়,
    ‎নীরব হয়ে দূরে যায়,
    ‎তখন তাকে ডেকে বলো—
    ‎“কী হয়েছে, বলো তো আমায়।”
    ‎
    ‎মানুষ হাসে, মানুষ কাঁদে,
    ‎কত কথা যে মনে বাঁধে,
    ‎চোখের কোণে নীরব ব্যথা—
    ‎কেউ কি শোনে মনের কথা?
    ‎
    ‎মানুষ হারায় ধীরে ধীরে,
    ‎চেনা মুখও যায় যে সরে,
    ‎তাই–থাকতে যখন কাছে পাবে
    ‎খোঁজটা তখন নিয়েই নেবে।
    ‎
    ‎আজকে তুমি খোঁজটা নিলে,
    ‎কালকে  নেবে তোমার।
    ‎মানুষ বাঁচে মানুষ হয়ে—
    ‎বন্ধন ভালোবাসার।

    ‎
    ‎

    5
    4 Comments
    • “মানুষ বাঁচে মানুষ হয়ে—বন্ধন ভালোবাসার”—শেষের এই কথাটা সত্যিই মনে দাগ কাটলো।

    • কাউকে ভালোবাসার সবচেয়ে সুন্দর একটা উপায় হলো তার খোঁজ নেওয়া।
      ছোট্ট একটা “ভালো আছো?” অনেক সময় অনেক কিছু বদলে দিতে পারে☺️☺️

    • হযরত বেলাল, কথাগুলো ভীষণ সত্যি আর গভীর, আপনি কি ব্যক্তিগত জীবনে এমন কোনো মানুষের খোঁজ নিতে গিয়েছেন যে হুট করে দূরে সরে গিয়েছিল?

    • মানুষ ভালবাসার বন্ধনেই বাঁচে।

Skip to toolbar