Profile Photo

naznin shamimOffline

  • nazninshamim
  • Profile picture of naznin shamim

    naznin shamim

    • 1 month ago

    “ঠিকানা: অচল শহর”
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ৯ ই সেপ্টেম্বর ২০২৬ইং

    ​একলা আকাশ, একলা ঘর,
    আপন মানুষ হঠাত্‍ পর।
    রক্তে যার বাড়ল হাড়,
    সে-ই তো আজ মস্ত ভার।
    ​খোকার ছিল পাখির ডানা,
    উড়তে তো তার ছিল না মানা।
    আদর দিয়ে বুনেছি সংসার,
    আজ কেন আমি অচেনা তার?
    ​দেওয়ালের ওই ঘড়ির কাটা,
    স্মৃতির পাতায় একলা হাঁটা।
    ভাঙা চশমা, ঝাপসা চোখ,
    বুকের ভেতর নীরব শোক।
    ​দরজা পানে তাকিয়ে থাকি,
    হয়তো বা কেউ দেবে ডাক—
    “মাগো তুমি কেমন আছো?”
    সব অভিমান মুছে যাক।
    ​রাত নেমে আসে নির্জন ঘরে,
    স্মৃতিরা কেবল ভিড় করে

    5
    5 Comments
    • সমাজের একটা কঠিন বাস্তবতা তুলে ধরলেন।

    • আপন মানুষ হঠাৎ পর হয়ে যাওয়ার কষ্টটা😣😣

    • আপনার লেখাটা পড়ে একদম বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। একাকীত্বের এই অনুভূতিগুলো খুব সুন্দর কিন্তু কষ্টের সাথে ফুটিয়ে তুলেছেন আপনি।

    • বাহ ভালো বলেছেন স্মৃতিরা কেবল ভীড় করে।

    • “বুকের ভেতর নীরব শোক”—এই লাইনটি ভীষণভাবে হৃদয়ে গেঁথে যায় এবং এক গভীর বেদনাবোধ ফুটে উঠেছে আপনার শব্দগুলোতে। আপনি আমাদের এই গ্রুপের অন্যান্য লেখকদের লেখায় নিয়মিত লাইক বা কমেন্ট করে যুক্ত থাকুন, এতে আমাদের এই লেখালেখির আসরটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

Friends

Skip to toolbar