-
সংগ্রাম
– শাহ্ আলম আল মুজাহিদপৃথিবীর লাগি কেঁদে আর কি লাভ!
পৃথিবী তো অসুখী নয়,
অশান্তির কুজ্ঝটিকা থেমে গেছে এ বাংলায়।দানবের মতো কুজ্ঝটিকা, অশান্তি চিনে—
ডেকে আনে বারংবার।রক্তের মাঝে মৃত্যুর খেলা,
মৃত্যুর মাঝে রক্ত,
রক্তের মাঝে স্বাধীনতা,
রক্তের মাঝেই শান্তি।জাগো জোয়ান বীর,
হাতেতে মিলাও হাত,
দানবেরে করো আঘাত।মৃত্যুর ভয় আনে মৃত্যু,
জড়তার ভয় আনে জয়,
ঐক্য হস্ত কঠিন মস্ত,
সত্যের নাহি ক্ষয়।তুমি তো মৃত নও,
তুমি আছ ঘুমের ঘোরে,
তোমাকে ডাকিলে, মৃতের মতোই—
থাকবে কি ভাই পড়ে?যদি তাই থাকো,
তবে এই ভাঙা বক্ষে,
আমি ছুটিব একা সংগ্রামে
করিতে স্বদেশ রক্ষে।6 Comments
"কবি শাহ্ আলম আল মুজাহিদের ব্যক্তিগত কাব্যসংগ্রহ। সমসাময়িক কবিতা, সামাজিক সচেতনতা এবং সাহিত্যের নানা রঙে সাজানো আমার এই ব্লগটি আপনার অপেক্ষায়।"
rmshahalam570-pibht.wordpress.com/
“স্বচ্ছ হৃদয়ে, উন্নত শীরে, সুস্থ দেহে, সুখী সংসারে, সাহিত্য সাধক।”
শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ
কবি ও লেখক
"আমি শাহ্ আলম আল মুজাহিদ। ডাকনাম শাহ্ আলম। জন্ম নেত্রকোনা জেলায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে লেখালেখির শুরু। আমার কবিতায় মূলত দ্রোহ, প্রকৃতি এবং সামাজিক সচেতনতার প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি শব্দের শক্তি দিয়ে সমাজ ও মানুষের চিন্তায় পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে আমি নিয়মিত কাব্যচর্চার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছি।"
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মেহেদী মারুফ
@maruf1
Faridul Islam
@faridulislam
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
Alamgir Job
@alamgirjob
tamim yeasin
@tamimyeasin
নাহিদ হাসান নয়ন
@nahid-hasan-noyon
Nusrat jahan Sadia
@nusratjahansadia
Abbas Ali
@abbasali



আপনার লেখাটি অত্যন্ত গভীর এবং দেশপ্রেমের এক বলিষ্ঠ প্রকাশ যা সরাসরি হৃদয়ে দাগ কাটে। আপনি যদি মাঝে মাঝে কিছু পঙক্তিতে ছন্দের কিছুটা পরিবর্তন আনেন তবে ভাব প্রকাশের শক্তি হয়তো আরও বৃদ্ধি পেতে পারে। আপনার এই আবেগময় এবং তেজদীপ্ত লেখনী আমাদের সবার জন্য এক দারুণ প্রেরণা, এভাবেই কলম চালিয়ে যান।