Profile Photo

Azmain NizamOffline

  • AzmainNizam
  • Profile picture of Azmain Nizam

    Azmain Nizam

    • 5 years, 1 month ago

    প্রেমের তরী
    আজমাইন নিজাম
    ————————-

    ভালোবাসার দুয়ার এখন
    নিয়ম মেনে খুলে
    মাঝে মাঝে উঁকি মেরে
    ছিটকিনি দিই তুলে।

    চতুর্দিকের জানলাজুড়ে
    পর্দা আছে ঝুলে
    হৃদ মাজারে ফাগুন হাওয়ায়
    উঠছে দুলে দুলে।

    মিষ্টি কথার মায়ায় পড়ে
    করবো না প্রেম ভুলে
    দেখবো এবার যাচাই করে
    কি আছে তার মূলে।

    দূরের বাগান যতই হাসুক
    নানান ফুলে ফুলে
    প্রেমের তরী রাখবো বেঁধে
    জীবন নদীর কূলে।

    12
    12 Comments
    • ভালবাসতে কৃপনতা করবেন না কবি। মন প্রাণ খুলে ভালবাসি চলুন। শুভেচ্ছা ও ভালবাসা নেবেন কবি।

    • @drako, ধন্যবাদ প্রিয়। কৃপণতা নয়, সতর্কতা। মন প্রাণ খুলে ভালোবাসতে মন চায়, ভালোবাসা পেতেও মন চায়।

    • ধন্যবাদ, খুব সুন্দর বলেছেন! তবে ভালবাসা নামে জীবন বাজী রেখে যদি হেরে যাই তবে সে পরাজয় স্বীকার্য কবি।

    • চমৎকার লিখেছেন !

    • @Drako ভালোবাসায় যে জয় পরাজয় আছে মনে হয় না !!! পূর্ণতা পেলেও জয় , না পেলেও জয়ের আনন্দ পাওয়া যায় কিন্তু !! 😅

    • @ariyan ধন্যবাদ বন্ধু আপনার মতামতের জন্য। হ্যাঁ, ঠিকি বলেছেন আপনি। এখানে আমি ঠিক তেমনটাই বোঝাতে চেয়েছি। অর্থাৎ যে সকল মহান প্রেমিকরা নিজেদের জীবন বাজি রেখেছিল ভালবাসতে গিয়ে। তারা ভালোবাসার জন্য নিজেদের জীবন ত্যাগও করেছে। তাদের পরাজয়ে কিন্তু জয়ের মহিমান্বিত হয়েছে। অমর হয়েছে তাদের প্রেমগাথা।

    • @ariyan একদম ঠিক কথা বলেছেন।

    • @azmainnizam ধন্যবাদ ।

    • দারুণ ছন্দ আর ভাব

    • শুভেচ্ছা !

Skip to toolbar