Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 2 months ago

    স্বপ্ন বিভাবরী
    মাহমুদ হায়াত

    চাঁদটাকে আজ খুব মনে হয়
    জানলা খুলে ছুঁই,
    বেলকনিতে বাগান বিলাশ
    গোলাপ জবা জুঁই।

    চাঁদটা সুদূর কৈলাসীনি
    আকাশ নীলাম্বরী,
    মেঘেরা আজ যাচ্ছে ভেসে
    নিঝুম বিভাবরী।

    তাঁরাগুলো জোনাক পোকা
    ছদ্মবেশি মেয়ে,
    ঘুম কেড়ে নেয় স্রোতস্বিনী
    লুব্ধ চোখে চেয়ে।

    পাহাড়গুলো দাঁড়িয়ে আছে
    প্লাজু মেয়ের মতো,
    দূর থেকে কে দুহাত মেলে
    ডাকছে অবিরত।

    4
    4 Comments
    • চমৎকার কবিতা! পড়তে পড়তে একটা সুন্দর স্বপ্নময়, জ্যোৎস্নাস্নাত রাতের ছবি ভেসে উঠল মনের ক্যানভাসে!

    • কবিতাটি যেন এক স্বপ্নময় রাতের ক্যানভাস।

    • আপনার এই লেখায় প্রকৃতির নিস্তব্ধ রূপ আর চাঁদের মায়ার চিত্রটি ভীষণ সুন্দর ফুটে উঠেছে, যা মুহূর্তের মধ্যে পাঠককে এক মায়াবী জগতের অনুভূতি দেয়। পাহাড় আর আকাশের বর্ণনায় যে গভীর আবেগ রয়েছে, তা সত্যিই প্রশংসনীয় এবং আপনি অনায়াসেই শব্দের কারিগর হিসেবে নিজের প্রতিভা তুলে ধরেছেন। আশা করি আমাদের এই গ্রুপের অন্যদের লেখাতেও আপনি নিয়মিত ভালোবাসা ও মন্তব্য রেখে আমাদের এই প্রাণের আড্ডাটিকে আরও প্রাণবন্ত করে তুলবেন।

    • Mahmud Hayat, কী দারুণ মায়াবী একটা কবিতা লিখেছেন আপনি, বিশেষ করে পাহাড়গুলোকে নিয়ে আপনার এই উপমাটা কি কোনো নির্দিষ্ট জায়গার কথা ভেবে লিখেছেন?

Skip to toolbar