-
“হতেই পারে”
হতেই পারে আমাদের এই দেখা
অনেকটা পথ হেঁটে আসার পরে।
নীল বেদনায় হোঁচট খেয়ে খেয়ে
রক্ত মেখে লাল হয়েছে পায়ে!
সাজের বাতি জ্বেলেছে এই পাড়ায়
হয়তো সন্ধ্যা নামবে একটু পরে।
তোমার মুখে সাঁঝের আলো এসে
সিঁদুরে কে দিল কেমন কোরে!
হায় এ-মনে বহুদিনের পরে
উঠল যে ঝড় ভয় পেয়েছি তারে।একটুখানি ঝিঁঝিঁ পোকার এমন আর্তকার
জানো আমি স্বপ্ন দেখি না আর
আমার স্বপ্ন কেবল অন্ধকার
মানুষ দুঃখে কাঁদে বা গোঙায়।
তাইতো আমার কান্নায় এলে খুব
বুকের ভিতর চলে শুধু ভাঙচুর।
দূরে বসে উদাস কোন কেউ
গলা ছেড়ে গাইছে করুন সুর।চলো কিছু সত্য কথা বলি,
তোমায় হয়তো আজও ভালোবাসি
আমি জানো কতবার যে মরি
আমার বুকেই আমার কবর খুঁড়ি!কোন্ ফুলের এমন মিষ্টি ঘ্রান
উপহারে শ্রাবণ অশ্রু দিলাম
ডাকবো না আর এটাই হয়তো শেষ
কবিতাতে?
হতেই পারে আবার আমি এলে
ডাকবো তোমায় নতুন কোন নামে।9 Comments-
@fahim-hasan মন্তব্যের জন্য ধন্যবাদ

Friends
Sol Nova
@tasnuvatamanna
naznin shamim
@nazninshamim
BISHU KUMAR BISWAS
@bishukumarbiswas
ফারহান সাদিক (সংগ্রাম)
@fs-hasan-mohammad
Osman Gani
@osmangani
অমিত
@amitroy
আব্দুল্লাহ আল আমিন
@abdullahalamin
Fatema-Kasem
@fatema-kasem
Uttam Kumar Ghosh
@uttam01825



হতেই পারে কবির কবিতায় আনন্দ পায় নীরব পাঠক। প্রীতি ও শুভেচ্ছা কবি।