Profile Photo

রবিউল আলম মাজেদOffline

  • majed1997
  • তোমারই দিদার
    ✍️ অপরাধী মাজেদ

    তোমার মিলাদ পেয়ে, তোমারি উম্মত
    মাতিয়া উল্লাসে হয়েছে মশগুল,
    আঁধার করে দূর, আরবের মক্কায়
    ফুটেছে এ কেমন ফুল!
    যাহার খুশবুতে আমি অধম
    হয়েছি ব্যাকুল,
    দিদারে তোমার পূর্ণ করো মোর
    মনোবাসনা, হে প্রিয় মোর রাসুল।
    আমি অধম, পাপী-তাপী,
    ক্ষমা করে মোরে নাও না কোলে,
    দূর করো মোর যত পাপ,
    তোমারই ছোঁয়ায় দূর হয় আঁধার,
    দূর করো যত অভিশাপ।
    পায় যদি কভু তোমারই দিদার,
    জান্নাত আমার কী-বা দরকার!

    2
    3 Comments
    • আপনার লেখা এই কবিতাটি পড়ে খুব প্রশান্তি পেলাম, সত্যিই অসাধারণ অনুভূতি কাজ করছে।

    • রবিউল আলম মাজেদ, “পায় যদি কভু তোমারই দিদার, জান্নাত আমার কী-বা দরকার!”—আপনার এই পঙ্‌ক্তিটি হৃদয়ের গভীর আকুতিকে এতোটাই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যে তা পাঠকমাত্রকেই এক নিবিড় ভক্তি আর প্রশান্তির সাগরে ভাসিয়ে নিয়ে যায়, তাই আপনার লেখনী যেন এভাবেই ক্রমাগত আরও স্নিগ্ধ ও অর্থবহ হয়ে ওঠে।

    • শব্দগুলো সহজ, কিন্তু অনুভূতিটা গভীর।

Friends

Profile Photo
Tanjina Talukder
@tanjinatalukder
Profile Photo
Mst. Hena Parvin
@mst-henaparvin
Profile Photo
MA Rashid
@marashid
Profile Photo
Shamim Hossain
@shamimhossain
Profile Photo
Sumaiya Khatun
@sumaiyakhatun
Profile Photo
Rokeya Khanam
@rokeyakhanam
Profile Photo
Mirza A.parvez
@mirzaa-parvez
Profile Photo
st. martin
@st-martin
Skip to toolbar