Profile Photo

ফারহান সাদিক (সংগ্রাম)Offline

  • FS-Hasan-Mohammad
  • মনে পড়ে?

    তোমারও কী এমন করে মনে পড়ে?
    কেমন ছিলাম প্রেমের ঘোরে, মনে পড়ে?
    কত-শত খেয়ালী কথা, দুষ্টু-মিষ্টি হাসি-ঠাট্টা
    তোমার আমায় হাসির তোড়ে, মনে পড়ে?
    যখন অসুখ বাঁধাও অনিয়মে নিয়ম করে
    আমায় কী জ্বরের ঘোরে, মনে পড়ে?
    যখন কোনো সিনেমা দেখে উদাস মনে
    বসে থাকো চুপ করে, মনে পড়ে?
    যখন কোনো যত্নে রাখা বইয়ের ভাঁজ
    খুললে পরে স্মৃতিরা উপচে পরে, মনে পড়ে?
    যখন তোমার একলা রাতে একলা লাগে
    কেঁদে ওঠো নিয়ম করে, মনে পড়ে?

    (গজল ছন্দে লেখা)

    2
    6 Comments
    • গাজয়াল বা গজল উর্দু কবিতার সিগনেচার স্টাইল। আমরা যেটাকে গজল বলতে চিনি ঐটা আসলে গজল না, ঐটা আসলে হামদ বা নাত।
      আসল গজল হলো আকারে ১০ থেকে ৩০ লাইনের এক বিশেষ ধরনের কবিতা। গজল শব্দের আসল অর্থ প্রেমালাপ। এগুলো অন্তমিল বা অভ্যন্তরীণ মিল (কাফিয়া) অথবা অন্তমিল (কাফিয়া) ও বাক্যাংশের পুনরাবৃত্তি (রদিফ) ব্যবহার করে লেখা হয়। দুই লাইন-দু্‌ই লাইন করে একেকটি স্বাধীন ইউনিট। মানে ২য় বাক্যের বাড়তি অংশ পরের বেজোড় ঘরে যেতে পারবে না। প্রথম দুই লাইনে রদিফ ও কাফিয়া দুটোই থাকে। তারপর থেকে শুধু জোড় লাইনগুলোতে একই রদিফ ও কাফিয়া রিপিট হয়। বিজোড় লাইনগুলোতে ছন্দের দরকার নেই। শুধু অন্তমিল বা কাফিয়া দিয়েও একই নিয়মে গজল লেখা যায়। মানে রদিফ বাদ দিয়ে।
      এই লেখায় রদিফ ‘মনে পড়ে’ শব্দটি আর কাফিয়া ‘মনে পড়ে’ শব্দটির আগের ‘রে’ যুক্ত শব্দগুলো।

      • গাজয়াল বা গজল সম্পর্কে আমার তেমন একটা ধারনা ছিলো না। আপনার এই লেখা পড়ে অনেক কিছু জানলাম। একদম উদাহরন সহ

    • আপনার লেখাটা পড়ে একদম পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, কী দারুণভাবে গুছিয়ে লিখেছেন! “যখন কোনো যত্নে রাখা বইয়ের ভাঁজ খুললে পরে স্মৃতিরা উপচে পরে”—এই লাইনটা তো একদম কলিজা ছুঁয়ে গেল। সত্যি বলতে, আপনার গজল ছন্দের এই লেখাটা ভীষণ ভালো লেগেছে।

    • উত্তর না চেয়েও বারবার জানতে চাওয়া—“মনে পড়ে?”; এই অভিমানটুকুই সবচেয়ে বেশি ভালো লেগেছে।

    • ফারহান সাদিক (সংগ্রাম), স্মৃতিকাতরতা ও ভালোবাসার এমন গভীর অনুভুতিগুলো খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন আপনি, তাই নিয়মিত এমন লেখা নিয়ে আমাদের মাঝে ফিরে আসবেন বলে আশা রাখি।

    • ভালোবাসার পুরোনো দিনগুলো আজও নীরব রাতে স্মৃতির সুর হয়ে ফিরে আসে…..🤍🖤

Skip to toolbar