-
সরল বিশ্বাসে ছুটছে সবাই মিলে
আগাচ্ছে না তবু হাপাচ্ছে ট্রেডমিলে।
আমি সহসা সমাজে বসলাম বেঁকে,
দেখলাম দাঁড়িয়ে ছুটছে কে কে?
দাঁড়িয়ে পরতেই আমি তার হাতলে,
অলস ঘোষণা করলো সকলে।
দেখলাম অনেকেই দাঁড়িয়ে পা তুলে
আছে অন্যের কাঁধের ওপর।1 Comment -
একবিংশ শতাব্দিতে বসে যদি লেখিও মহাকাব্য,
প্রকাশক বলবেন, “ফলোয়ার বাড়ুক, পরে ভাববো”।
কবিতাকে কিছু লেখক-প্রকাশক নামিয়েছে পায়,
যদিও মুখে অস্বীকার- বই শখ, কোনো ব্যবসা নয়।7 Comments-
এটা ঠিক বলেছেন প্রকাশকেরা নিজের পেট ভরার জন্য প্রকাশনি খুলেছে, আমরা যেন তার টাকার মেশিন কাজের কাজ কিছুইনা বিনিময়ে তার পকেট ভরা, আমাদের পকেট খালি তো খালি থাকে এজন্য আমি বই প্রকাশ করছিনা।
-
আমি যে প্রকাশনীর কাছে বই ছাপিয়েছিলাম সে আমাকে ধোঁকা দিছে কি আর বলবো আমি তার নামে উপরওয়ালার কাছে বিচার দিছিলাম কি করবো বলেন আমাকে একবছর ধরে বলছিল আপনার বই ফ্রীতে ছাপাবো পরে আমার কাছে দিগুণ টাকা চাচ্ছিল, আমি রাগের কারণে বই ছাপাইনি।
-
খালেদা আক্তার and
ফারহান সাদিক (সংগ্রাম) are now friends
-
কারাগার, আমিতো তোতে প্রিয়ার আঙটি আর ঐ খোঁপাটার
তারার নকশার মতো- জড়ো অসীম-প্রেম জড়ালাম শরীরের।9 Comments-
শব্দগুলো হযবরল মনে হতে পারে। কিন্তু এটাই মন্দাক্রান্তা ছন্দ। এটা সেই ছন্দ যেই ছন্দে মহাকবি কালিদাস পুরো ৪০০ এর চেয়ে বেশি লাইনের মেঘদূতম্ কাব্য লিখেছিলেন। এটা সাহিত্যের সবচেয়ে জটিল ছন্দগুলোর একটা। এই ছন্দের পুরোটাই ব্যাকরণ। এই ছন্দের বিশেষত্ব হলো এটা দুঃখের কবিতার দুঃখকে আরো গাঢ় করে তোলে।
এই ছন্দে লেখা পদ্যের প্রতি লাইনে ৪+৬+৭=১৭টি দল বা…Read More -
-
ফারহান সাদিক (সংগ্রাম), আপনার শব্দগুলো এক গভীর ভালোলাগা আর আবেগের সংমিশ্রণে হৃদয়ের খুব কাছে এসে পৌঁছেছে। এই মায়াবী প্রকাশভঙ্গিতে প্রিয়জনের উপস্থিতির যে স্নিগ্ধ আভা ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনি আপনার এই অনন্য অনুভূতিগুলো নিয়মিত লিখে আমাদের মুগ্ধ করে যাবেন, এই শুভকামনা রইল।
-
-
মুখে মিথ্যে বলা যায়,
চোখের ভাষা বোঝা দায়,
অপটু আমি ইশারায়,
কীভাবে বুঝবো তোমায়?6 Comments -
খুঁজছে পৃথিবী সরলতা, বাড়ছে তাতে জটিলতা। হায়!
আমার থেকে বেশি ছিল গত শতকের নিরক্ষরের আয়।
আগে মানুষ বাঁচছিল, বেঁচেই ছিল, এখন যাচ্ছে বেচে।
জটিল হচ্ছে জীবন, শতাব্দি ছুটছে, পৃথিবী যাচ্ছে পচে।9 Comments -
Syed Farah and
ফারহান সাদিক (সংগ্রাম) are now friends
-
আমাদের মুসলিমদের কাছে সর্বোচ্চ পবিত্র কাবাঘর;
তাও সেরা হলো যখন হাবশি উঠে দাঁড়ালো তার ওপর।
সবকিছুকে তুচ্ছ করে মনুষ্যত্বের সত্য উঠে দাঁড়াক,
ক্রীতদাসের তোতলা কণ্ঠও আনবে তবে খোদার ডাক।4 Comments -
দেখতে চাই না বিশ্ব, থাকবো ঘরে পরে।
তুমি থাকো বাস্তবতায়; আমি স্বপ্নের ঘোরে।3 Comments -
খানদানি খুড়োর খপ্পরে খুদিরাম (খ শ্রুতিপ্রাস)
খালপাড়ার খামখেয়ালি খগেনের খোঁজে খুদিরাম খাদু খুড়োর খামারবাড়ির খিড়কিতে খাড়াইতেই, খোদ খুড়োর খপ্পরে। খুড়ো খাইতে খাইতে খবর খুঁজিলেন। খড়গপুরে খালিদ খন্দকারের খবর। খুদিরামের খবরানুযায়ী খালিদ খোদ খলিফার খাসআদমি খাজাঞ্চি খলিল খানের খানদানের খাস খাদেম। খড়গপুরে খুঁটি খাটাইবার-ক্ষণ…Read More
6 Comments-
ফারহান সাদিক (সংগ্রাম), একই বর্ণ দিয়ে এমন চমৎকার সব শব্দের গাঁথুনি তৈরি করে আপনি যে রসবোধ ও সৃজনশীলতার পরিচয় দিয়েছেন তা সত্যিই মুগ্ধকর, তবে মাঝেমধ্যে বর্ণনার গতিতে সামান্য বিরতি যোগ করলে পাঠকদের জন্য দৃশ্যগুলো কল্পনা করা আরও সহজ হতে পারে এবং আপনার এই চমৎকার কলম যেন এভাবেই চলতে থাকে।
-
-
-
Kazi Adam and
ফারহান সাদিক (সংগ্রাম) are now friends
-
সুরভী
সুুন্দরী মেধাবী পড়ুয়া সুরভী
উঠে গেল কলেজে, আজ থেকে সম্পূর্ণা।
মনে তার হাজার কল্পনা, বুকে সম্ভাবনা।
পড়বে পেলে সুযোগ মেডিকেলে
ছোট পড়ার টেবিলে মোমের আলো জ্বেলে
ভাবতো দুলেদুলে বায়োলজি বই খুলে।ফোন হাতে স্মার্ট হতে
শর্ট হলো নামটা, শর্ট হলো জামা,
খসলো ওড়না, এলো চওড়া পাজামা।
বাড়লো বান্ধবী, সাজলো সুরভী
যুগের অ…Read More3 Comments-
বারবার সুরভিরা অপমানিত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে, সৌরভরা আড়ালে থেকে যায় সৌরভ আমি রুপক অর্থে ব্যবহার করলাম আপনার লেখা পরতে চাই আরও।
-
মনে পড়ে?
তোমারও কী এমন করে মনে পড়ে?
কেমন ছিলাম প্রেমের ঘোরে, মনে পড়ে?
কত-শত খেয়ালী কথা, দুষ্টু-মিষ্টি হাসি-ঠাট্টা
তোমার আমায় হাসির তোড়ে, মনে পড়ে?
যখন অসুখ বাঁধাও অনিয়মে নিয়ম করে
আমায় কী জ্বরের ঘোরে, মনে পড়ে?
যখন কোনো সিনেমা দেখে উদাস মনে
বসে থাকো চুপ করে, মনে পড়ে?
যখন কোনো যত্নে রাখা বইয়ের ভাঁজ
খুললে পরে স্মৃতিরা উপচে পরে, মনে পড়ে?
যখন তোমার…Read More7 Comments-
গাজয়াল বা গজল উর্দু কবিতার সিগনেচার স্টাইল। আমরা যেটাকে গজল বলতে চিনি ঐটা আসলে গজল না, ঐটা আসলে হামদ বা নাত।
আসল গজল হলো আকারে ১০ থেকে ৩০ লাইনের এক বিশেষ ধরনের কবিতা। গজল শব্দের আসল অর্থ প্রেমালাপ। এগুলো অন্তমিল বা অভ্যন্তরীণ মিল (কাফিয়া) অথবা অন্তমিল (কাফিয়া) ও বাক্যাংশের পুনরাবৃত্তি (রদিফ) ব্যবহার করে লেখা হয়। দুই লাইন-দু্ই লাইন করে একেকটি স্ব…Read More
-
-
আমি হিংসে করি সেই শিশুদের দেখে
জাহান্নামের আগুন জন্মে গায়ে মেখে।
তাদেরকে হিংসে করি কারণ গাজায়
পালায় জাহান্নামকে তারা ফাঁকি দিয়ে।
জান্নাতের সুগন্ধ মেখে পাড়ি জমায়
জাহান্নাম আমাদের হাতে তুলে দিয়ে।
চিরশিশু শিশু রয়ে যায়, চলে যায়
বিশ্বশান্তিকে সে বুড়ো আঙুল দেখিয়ে।।
(পয়ার অক্ষরবৃত্ত)4 Comments -
-
-
এটাই সবচেয়ে ছোট পয়ার কবিতা। মাত্র ১ চরণের অণুকাব্য। ৮ম আর ১৪তম অক্ষরের ধ্বনিসাদৃশ্য এই কবিতাটা ১ লাইনের হবার পরও ছন্দের দোলা দেয়। এখানে বলে রাখি, পয়ার হলো ৮+৬=১৪ অক্ষরে লেখা কবিতা কাঠামো। অক্ষরবৃত্ত আর অমিত্রাক্ষর বড় একটা অংশ পয়ার কাঠামোতে তৈরি।
-
-
নির্ঘুম রাতের শেষে
তারারাও যায় মিশে,
বিষণ্ণতা ফেলে যায়
শুধু চোখের পাতায়।3 Comments -
ফারহান সাদিক (সংগ্রাম) and
বিষণ্ন সুমন are now friends
-
Reality
Farhan Shadik
I’m planning to remove fake kings from society,
No one listens to my plans to remove poverty.
Nothing makes sense, nothing changes its reality.
With no shame, I want fame to be a celebrity.
Have no talent, no patent to make history.
I know that nobody gets my trajectory.
I want a girl with real love, a wife so…Read More6 Comments -
ফারহান সাদিক (সংগ্রাম) changed their profile picture
4 Comments -
ফারহান সাদিক (সংগ্রাম) Changed their profile cover
5 Comments - Load More Posts
Friends
খালেদা আক্তার
@khaledaakhter
সৃষ্টির বিস্ময়
@1ff4f40742b37a84604c6bb76fb8ef34
মৈনাক
@mainak
Syed Farah
@syedfarah
MD Al Arafat
@mdalarafat
এড: সাজেদুল হক টুটুল
@sazedul
লিংকন
@1please
লিটনধর
@dharraj04gmail-com
Moriom Akther
@moriomakther









ফারহান সাদিক (সংগ্রাম), সমাজ আর জীবনের বাস্তবতা নিয়ে লেখাটা বেশ গভীর এবং অনেক চিন্তার খোরাক দিল। আপনি অন্যান্য লেখকদের পোস্টেও এমন সুন্দর প্রতিক্রিয়া আর কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমাদের এই প্ল্যাটফর্মটা আরও প্রাণবন্ত থাকবে।