Profile Photo

শাহ্ আলম আল মুজাহিদOffline

  • shahalam
  • আমি চাই না সেই শক্তি
    – শাহ্ আলম আল মুজাহিদ

    আমি চাই না সেই শক্তি,
    যে শক্তির স্পর্শ লেগে চলার গতি থেমে যায়,
    হারিয়ে যায় সব প্রাকৃতিক বিষয়বস্তু।

    আমি চাই না সেই শক্তি,
    যে শক্তির ছোঁয়া লেগে কণ্ঠে বাজে না সুর,
    হৃদয়ে বাজে না সুখের নূপুর—
    সকাল, সাঁঝ, কিবা রাত-দুপুর।

    যে শক্তির গর্জনে ধ্বংস নামে পুনঃপুন অভিমানে,
    বাড়তেই থাকে ভয়ংকর দুর্যোগ,
    ধরণীর প্রাণে জ্বলে অগ্নিকান্তের উৎপাত।

    যে শক্তির আগমনে
    ভূবন হয়ে ওঠে কঠিন লৌহদ্রব্য,
    যেথায় মুছে যায় স্বর্গ–সুখের আশা,
    লোপ পায় সব মধুর ভালোবাসা।

    ভূমণ্ডলে আজ তাই
    শুধু অনল আর অনল—
    চোখে দেখি আজ পৃথিবী, এ কি অনাসৃষ্টি!

    আমি চাই না সেই শক্তি,
    যে শক্তির নিষ্ঠুর হাতে আজ
    পৃথিবী ঘূর্ণায়মান, ক্লান্ত কক্ষপথে।

    4
    8 Comments
    • যা চাই না তাই হয় জীবনে ।

    • শক্তি আর ধ্বংসের বিরুদ্ধে শান্তি আর সৌন্দর্যের এই আকুতি মন ছুঁয়ে গেলো।

    • শাহ্ আলম আল মুজাহিদ, প্রকৃতির কোমলতাকে আঁকড়ে ধরার এমন আকুল আকাঙ্ক্ষা আর ধ্বংসের বিপরীতে ভালোবাসার আর্তনাদ হৃদয়ে গভীর দাগ কেটে যায়, তাই আপনার লেখনীর এই আবেগময় সুর যেন সর্বদা এভাবেই প্রাণবন্ত হয়ে ফুটে ওঠে।

    • অশান্তির আগুনে ক্লান্ত পৃথিবীর জন্য কবির শান্তি ও মানবতার প্রার্থনা আজ এক গভীর বিবেকের প্রতিবাদ হয়ে উঠেছে…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে সত্যিই মনটা খুব ভার হয়ে গেল, পৃথিবীটাকে কি আমরা মানুষরাই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি?

“স্বচ্ছ হৃদয়ে, উন্নত শীরে, সুস্থ দেহে, সুখী সংসারে, সাহিত্য সাধক।”

শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ

কবি ও লেখক

"আমি শাহ্ আলম আল মুজাহিদ। ডাকনাম শাহ্ আলম। জন্ম নেত্রকোনা জেলায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে লেখালেখির শুরু। আমার কবিতায় মূলত দ্রোহ, প্রকৃতি এবং সামাজিক সচেতনতার প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি শব্দের শক্তি দিয়ে সমাজ ও মানুষের চিন্তায় পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে আমি নিয়মিত কাব্যচর্চার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছি।"

Skip to toolbar