-
লোকাল বাসে প্রেম::
অফিস শেষে বের হলাম। বাসে উঠেছি। যথারীতি বাসে অনেক ভীড়। এক চুল ও নড়বার জায়গা নেই। তো আমি যেখানে দাঁড়িয়েছি সেখানেই এক জোড়া নিব্বা-নিব্বি বসে খুনসুটি করছিল। আমি কেয়ার না করে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে ছিলাম। মেয়েটা জানালার পাশে ছিল আর ছেলেটার পাশেই আমি দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে মেয়েটা বলে উঠলো,”আপু আপনি কি একটু সরে দাঁড়াবেন?” আমি বললাম, আপু সরে দাঁড়ানোর তো কোন জায়গা নেই। কি নিয়ে সমস্যা হচ্ছে? কিছু বলে না। ফিসফিস করে ছেলেটা কে কি যেন বললো। তো আমি বললাম আপু আপনার পাশের ভাইয়া টা কে বলুন উঠে দাঁড়িয়ে আমাকে বসার সুযোগ দিতে। তাহলে হয়তো আপনার আর সমস্যা হবে না। তারপর দুইজনে মিলে যুক্তি-পরামর্শ করে দেখলো এটাই সঠিক সমাধান। মেয়েটা জানালার পাশ থেকে সরে এসে এই পাশের সিটে বসলো। আমাকে বললো জানালার পাশের সিটে বসতে। যাই হোক ওদের পেয়ার-মোহাব্বত এর দরুন একটু বসার জায়গা পেলাম এতেই আমি খুশি।
এতক্ষণ এদেরকে তেমন একটা খেয়াল করিনি। এবার কৌতুহলবশত দুজনকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম। বড়জোর ইন্টার পড়ুয়া হবে। মেয়েটি যেই দেখলো আমি ওদের দেখছি। ওর মনে ভয় হলো বাপরে আমার বয়ফ্রেন্ড কে নিয়ে যাবে মনে হয়। এই কুত্তামরা গরমে, বাসভর্তি গিজগিজ করা মানুষের ভীড়ে হঠাৎ করে ওর ম্যাথ সলুশন করা ভীষণ জরুরি হয়ে পড়লো। বলদা প্রেমিক ও হড়বড় করে অংকের জটিল ধাধা গুলো ওর বিদ্যাসাগর প্রেমিকার গোবরভর্তি মাথায় ঢুকানোর জন্য বদ্ধপরিকর হলো।
যাই হোক বাস আমার গন্তব্যে পৌঁছালো। মেয়েটা ও নামবে। তো যেহেতু সে আমার আগের সিটে বসেছে তার তো আগে নামবার কথা তা না করে সে দাঁড়িয়ে আছে আমি নামলে সে আমার পিছন পিছন আসছিল ওর বয়ফ্রেন্ড কে আড়াল করে। ছেলে নামে নাই। বাস থেকে নামলাম। মেয়েটি ও নামলো। নামার পরে ও সে আমার সামনে এসে দাঁড়িয়ে আছে, আমাকে আড়াল করে বাসের জানালা দিয়ে তাকিয়ে দেখলো বয়ফ্রেন্ড তাকিয়ে আছে কিনা। বাস চলে গেল। তারপর সে আমার সামনে দিয়ে যাচ্ছিল।এবার আমি তাকে দেখে হা হা হা করে অট্টহাসি দিয়ে একটা গান ধরলাম,
“প্রেমের মড়া জলে ডোবে না…………………………………!!!!!!”15 Comments-
-
মেয়েটার সেই “বয়ফ্রেন্ড নিয়ে যাবে” ভয়ে হঠাৎ অংক করানোর অংশটায় হাসতে হাসতে গড়িয়ে পড়লাম
বাস থেকে নেমেও আড়াল করে দাঁড়িয়ে থাকার দৃশ্যটা পড়ে মজা পাইলাম, কিশোর প্রেমের এই নিরাপত্তাহীনতাটা কী নিখুঁতভাবে ধরছেন😌😌 -
আপনার লেখাটা পড়ে একদম হাসতে হাসতে শেষ অবস্থা, বাসের এই সিচুয়েশন আর শেষে আপনার অট্টহাসির পার্টটা দারুণ ছিল!
-
Friends
সাম্য রায়
@gourabroy
কাব্যচারী ইমদাদুল এইচ এম লিমন
@emdadullimon8gmail-com
আলমগীর খোরশেদ
@alamgirkhurshed
Syed Farah
@syedfarah
BISHU KUMAR BISWAS
@bishukumarbiswas
Burhanuddin
@burhanuddin
Shahed Swapan
@shahedswapan
Ruma Hossain
@rumahossain
অমিত
@amitroy



বহুত ইন্টারেস্টিং!!!