-
সন্ধ্যা গীতি
কবি ইমদাদ শাহ্
ওগো সন্ধ্যা তোমার পরশ বুঝি
লাগিল আমার গায়
এত রূপে রূপে রাঙালে তুমি
দু চোখ জুড়িয়ে যায়
এত সুন্দর বিরহী রূপ তোমার
শিউলি বকুল কামিনী বনের বায়এসো এসো এসো হে সন্ধ্যা
এসো এসো সৌরভে
আলতো আলতো ঠোঁটে কথা কবে
তবু চোখের পাতায় পাতায় মোর মন পরে রবেরবে রবে সৌরভে
মম হৃদয় গহীন অনুভবে
ব্যথা বেদনার সব রং ছূয়ে
তুমি মোর স্বপন সাজাবেএত হাসি এত গান এত কথা
তবু যেন চারিদিকে মৃদু নীরবতা
শুধু দুজনে
চাহনির সনে
সাধিবে বাধিবে ব্যাকুলতাঘিরে ঘিরে আসিবে কালো মায়া
মায়ায় মায়ায় দেখিব তব ছায়া
বিরহ বেদন ছূয়ে ছূয়ে যায়
কি মধুর সে বিরহ
তুমি কি বুঝবে হায়ওগো সন্ধ্যা তোমার পরশ বুঝি লাগিল আমার গায়
1 Comment
Friends
Fazlul Karim
@fazlulkarim
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
Zinnat ara Begum
@zinnatarabegum
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon
Prithula Zaman
@prithula
Neel tripura
@neel

সুরের বুনন সত্যিই অনবদ্য!