Profile Photo

কবি ইমদাদ শাহ্Offline

  • d7d9622a148864d078eb915a7458eb8b
  • Profile picture of কবি ইমদাদ শাহ্

    কবি ইমদাদ শাহ্

    1 hour, 41 minutes ago

    সন্ধ্যা
    কবি ইমদাদ শাহ্
    সন্ধ্যা হলো সূর্যি ডুবে ডুবে
    আধার তার পর্দা নামায় পুবে
    সাঁঝের আকাশ কালো কালো
    পশ্চিমের ধার রক্ত আলো
    সবুজ পারুল ধানক্ষেত মিশে একাকার
    সূর্যটি মাথা পেতে দেয় যেন সে সন্ধ্যার
    নদীর জলছাপে সন্ধ্যা মুঠি মুঠি
    এবার বুঝি সূর্যের হয়েছে ছুটি
    গোধূলির ঝিলমিল আলো ধিকধিক
    সন্ধ্যারা তড়িঘড়ি ছুটছে সেদিক
    রাখাল কৃষক জেলেদের ঘীরে
    সন্ধ্যারা একে একে নেমছে ধীরে
    জোনাকিরা জ্বেলেছে প্রদীপ বাতি
    কালো কালো হয়ে আসছে রাত্রি
    একটু পরেই আবার ডুববে ফের
    আঁধারে মিশে তার ধরবে ঘের
    আকাশ থেকে নাটাই সূতা নামিয়ে
    যেন ওরা সূর্যকেই দেয় থামিয়ে
    নীড়ে ফেরা পাখিগুলো বিন্দু বিন্দু
    চারদিকে যেন সন্ধ্যার সিন্ধু
    শান্ত সমুদ্র নেমে ছে আপন মনে
    পাখিদের কোলাহল থেমে যায় বনে
    লালের টিকার পরে সূর্য গেছে ডুবে
    শুকতারা বা চাঁদ কি তাকে ছূবে
    আধারে জড়াজড়ি করে ফেলেছে কায়া
    ছায়ায় ছায়ায় ঘীরে আসে কালো মায়া
    পল্লী গ্রাম শহর নগর উপত্যকা ঘীরে
    নিঃশব্দ পায়ে সন্ধ্যা আসে ফিরে
    আমার হাতে কেবল একটি রজনীগন্ধা
    যার সুবেসে আজও বুঝি নেমেছে সন্ধ্যা

    1
    1 Comment
    • একরাশ মুগ্ধতা!!
      গ্রামবাংলার গোধূলিলগ্নের দৃশ্যকল্পগুলো মনে গেথে থাকার মত, শুভেচ্ছা নেবেন!

Friends

Profile Photo
Fazlul Karim
@fazlulkarim
Profile Photo
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
Profile Photo
Zinnat ara Begum
@zinnatarabegum
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
Neel tripura
@neel
Skip to toolbar