-
একটা ঝাঁঝাঁ দুপুর তোমার পাশে বসে কাটাবো একদিন…
শান্ত সরোবর আরো নিরব হয়ে কান পেতে রবে,
আমাদের মিহি কথা শুনবে বলে…
হিজলের ভেলভেট লাল ফুলগুলো আবেশে ঝরে পরবে
তুমি থাকবে শরীরের উষ্ণতার দূরত্বে।
তোমার কথাগুলো ঢেউ তুলবে দুপুরের রোদে
শাড়ির আঁচল লুটাবে শিশুর মতো, ঘাসে…
আর আমি কথা বলতে ভুলে যাবো দৃষ্টির হাহাকারেএকটা মৌন বিকেল আসবে ঘোরলাগা নদীর তটে
আলো তার সোনার রঙ বিছিয়ে আসন পেতে দিবে
হেমন্তের ঘাস মাথা দোলাবে তোমার নূপুরের সেতারে
একফালি সোনালী আলো তোমার গালে এসে বসবে
দূরন্ত প্রজাপতির মতো…
আমি কথা বলা ভুলে যাবো দৃষ্টির হাহাকারে1 Comment

Friends
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
Syed Farah
@syedfarah
Poly Alam
@butterflywords
Halima Wahidi
@halimawahidi
Siddike Akbar
@siddikeakbar
মো.মাহমুদুল হাসান
@md-mahmudulhasan
Mohammad Mofazzal Hossain
@mohammadmofazzalhossain
rukaiya rakhi
@rukaiyarakhi
Ashik Mokami
@ashikmokami

Shovan Khan Sabuz, “আমি কথা বলা ভুলে যাবো দৃষ্টির হাহাকারে” লাইনটা জাস্ট অসাধারণ, পুরো লেখাটা পড়তে পড়তে একদম অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে মনে।