Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • যদি দেখা হয়ে যেতো
    – শরীফ এমদাদ হোসেন

    যদি দেখা হয়ে যেতো কখনো কোথাও
    জিজ্ঞেস করে নিতাম একবার, ফিরে পাবো কিনা আর স্বপ্নের মত ডুবে থাকা আমেজী কিশোর
    চেনাজানা শৈশবের ঘুমন্ত অধিকার।

    পাতা ঝরবার মত জীবনের সন্ত্রাসী মেঘে
    উড়ালো রৌদ্র তপ্ত আকাশ
    নিকস কালো আঁধারের মত অনির্দিষ্ট সীমানা……

    যদি দেখা হয়ে যেতো কখনো কোথাও
    তুমি কেন সুনীলের মতো হতে পারো না নারী
    গুনের কবিতার মৃত্তিকা খাঁটি
    কেন আছো এতোটাকাল ধরে আমার কবিতায় প্রতিভায়
    ছুঁয়ে গেলে বার বার সে কোন জনমের অধিকার !

    নদী ভাঙ্গনের মতো
    হঠাৎ বজ্রপাতে চেনা জানা পায়ে হাঁটা পথে
    বেহারার দল, গান গেয়ে পার হয়ে গেলো চোখের শ্রাবণ
    আজো ভেসে যাই, ভেসে যাই বিস্তীর্ণ প্রান্তর।

    এতোটা চোখের শ্রাবণ পার হয়ে হয়ে
    কী করে পারলে কাটাতে জীবন?
    পদতলে দ্যাখোনি কখনো রক্তের ছোপ?
    সাঁজ ঘরে নিভু নিভু প্রদীপের শিখা?

    তবু যদি দেখা হয়ে যেতো কখনো কোথাও
    জিজ্ঞেস করে নিতাম একবার।

    3
    5 Comments
    • পুরোনো মানুষ, পুরোনো সময় আর পুরোনো অনুভূতি—সব মিলিয়ে একটা দীর্ঘশ্বাসের মতো কবিতা।

    • শব্দকে শুধু সাজাননি, তাদের ভেতর একটি নিজস্ব দর্শন নির্মাণ করেছেন।

    • শরীফ এমদাদ হোসেন, আপনার লেখনীতে ফুটে ওঠা স্মৃতির হাহাকার আর গভীর আবেগগুলো পড়ার সময় মনের ভেতর এক অদ্ভুত ভালোলাগার রেশ রয়ে গেল। আপনি চাইলে ভাবনার গভীরতাকে আরও বেশি ফুটিয়ে তোলার জন্য শব্দের বুনন নিয়ে কিছুটা নিরীক্ষা করে দেখতে পারেন, যা আপনার কাজকে আরও হৃদয়স্পর্শী করে তুলবে। আপনার কলম এভাবেই আমাদের নতুন নতুন অনুভূতির সাথে পরিচয় করিয়ে দিক, আপনার সৃজনশীল যাত্রার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

    • শরীফ এমদাদ হোসেন, কবিতাটার প্রতিটি লাইনে যে গভীর হাহাকার আর অদ্ভুত এক মায়া লুকিয়ে আছে তা এক কথায় দারুণ। এমন সুন্দর অনুভূতির লেখাগুলো বারবার পড়তে ভীষণ ভালো লাগে।

    • একবার দেখা হলেই হয়তো ফিরে পাওয়া যেত সেই হারানো শৈশবের অধিকার…..🤍🖤

Skip to toolbar