Profile Photo

মুহাম্মদ জে.এইচ রপ্পিOffline

  • e3be408dd3bbf0f44f453682891eb4cb
  • ইচ্ছায় হব নাকি বন্দী

    এই বাংলার আকাশে,এই বাংলার বাতাসে
    করুণ আর্তনাদ,শুনিতে পাই আমি
    এই বাংলা আজ সর্বশান্ত,নীরব চিৎকারে
    সবাই এসো মৃত্যুর মিছিলে নামি!
    এই বাংলার আকাশে,এই বাংলার বতাসে
    করুণ আর্তনাদ,শুনিতে পাই আমি।

    তরুণদের ঐ মুখ টুটি,চেপে ধরবে কত?
    একদিন,বিদ্রোহ অগ্নি করবে ছাই,
    তোমাদের অন্যায়ের যজ্ঞ,যতই সাজাও
    তা ধ্বংস হবে,ইঙ্গিত আমি পাই!
    সকাল,সন্ধ্যে দ্বিধা দ্বন্দে,শক্তি লয়ে দাঁড়াও
    তবুও, বিদ্রোহ অগ্নি করবে ছাই।

    আমরা চিরকাল কি,দাসত্বের শিকলে
    ইচ্ছায় থাকবো বন্দী?
    খোদার মদদে,স্বেচ্ছায় বাঁচিতে যদি চাও
    শত্রুর হও প্রতিদ্বন্ধী!
    বিদ্রোহের স্ফুলিঙ্গ জ্বালাও,যদি হয় অন্যায়
    জালিমের সাথে,করিও না সন্ধী।

    আমরা চিরকাল কি,জালিমের দাসত্ব হব
    ইচ্ছায়,হব নাকি বন্দী?

    2
    5 Comments
    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, “বিদ্রোহের স্ফুলিঙ্গ জ্বালাও,যদি হয় অন্যায়” লাইনটি পড়ার সময় সত্যিই গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিল। আপনার লেখাটা বেশ জোরালো এবং পরিস্থিতির সাথে দারুণভাবে মিলে গেছে।

    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, আপনার লেখায় ফুটে ওঠা প্রতিবাদের ভাষা এবং পরিবর্তনের এই তীব্র আকাঙ্ক্ষা মন ছুঁয়ে যায়। পরিস্থিতির গভীরতাকে তুলে ধরতে আপনি যে সাহসী শব্দের ব্যবহার করেছেন, তা পাঠকের হৃদয়ে এক প্রবল আবেগের জন্ম দেয়। আপনার লেখনীর এই ধারা অব্যাহত থাকুক এবং আপনি আরও দারুণ সব সৃষ্টি নিয়ে আমাদের মাঝে নিয়মিত হাজির হোন।

    • আমরা চিরকাল কি,দাসত্বের শিকলে
      ইচ্ছায় থাকবো বন্দী?

কবি মুহাম্মদ জে.এইচ (রপ্পি) কিশোরগঞ্জ জেলায় সদর থানার বৃন্দাগড় গ্রামে ১৯৯২ সালে নানার বাড়িতে জন্ম গ্রহন করেন। জন্মসূত্রে বাংলাদেশী। বর্তমানে পাকুন্দীয়া থানার হোসেন্দী গ্রামে পৈত্রিক নিবাসে দিন যাপন করছেন। এস. এস. সি ২০১১ তে পাশ করার পর, ২০১৫ সালে কৃষিতে ডিপ্লামা সম্পন্ন করেছেন। বর্তমানে নিজ ব্যবসায়িক কাজে নিয়োজিত আছেন।
কবির প্রথম একক কাব্যগন্থ ভালোবাসার নীলপদ্ম
২০২৩ সালে প্রকাশিত হয়,
২০২৩, ২০২৪ সালে ঢাকায়
আর্ন্তজাতিক কবি সম্মেলন পুরষ্কারে ভূষিত হয়েছে,
নানা ম্যাগজিনে ও কবির কবিতা প্রকাশিত হয়েছে
অনলাইনে কবি উদাসী ও রেনেসাঁস কবি হিসেবে
পরিচিতি পেয়েছে।

Friends

Skip to toolbar