Profile Photo

রাতিন আহমেদOffline

  • ratin2190
  • “গোফতার-ই-দীল”
    – (কালাম ০৩)

    এক বুক হাহাকার নিয়ে বলেছিলাম,
    “এক নজর আপনাকে দেখতে চাই।”

    আপনি মৃদু হেসে বলেছিলেন,
    “হে রাতিন, চলে এসো—
    তোমার হৃদয়ের কথা শুনতে চাই।”

    — রাতিন আহমেদ

    1
    4 Comments
    • একটি হাহাকারের ডাকেই সাড়া দেয় সেই মায়াবী কণ্ঠ, হৃদয়ের কথা শোনার আকুতি নিয়ে…..🤍🖤

    • রাতিন আহমেদ, হৃদয়ের আকুতি আর পরম পাওয়ার যে মাধুর্য আপনি খুব সহজ ভাষায় ফুটিয়ে তুলেছেন তা সত্যিই এক গভীর প্রশান্তি দেয়, তবে সামান্য কিছু শব্দের ছন্দ ঠিক করার অবকাশ থাকলেও আপনার এই সাবলীল প্রকাশভঙ্গি নিয়মিত চর্চার মাধ্যমে পাঠককে বারবার মুগ্ধ করবে।

    • আপনার লেখা এই লাইনটি বেশ দারুণ লাগলো যে, “এক বুক হাহাকার নিয়ে বলেছিলাম, এক নজর আপনাকে দেখতে চাই।” কি সুন্দর একটা অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে এখানে। লেখাটা পড়ে সত্যি খুব ভালো লাগলো।

RATIN AHMED

WRITER & POET

 "পবিত্র আস্তানায়-ই-বারী" থেকে আমি রাতিন আহমেদ। একজন কবি ও লেখক। ৮ই আগস্ট ২০০২ সালে চট্টগ্রাম শহরে আমার জন্ম। তবে আমি বর্তমানে ঢাকায় বসবাস করছি। আমার পিতার নাম জনাব নাছির আহমেদ। ছোট থেকেই তিনি আমায় মনুষ্য জীবনের উদ্দেশ্য ও পরিচালনা সম্পর্কে শিক্ষা দিতেন। এবং পরিশেষে আমায় নিয়ে যান মহান "পবিত্র আস্তানায়-ই-বারী"। আর সেখানেই সেই মহান সুন্দর শিক্ষার ছায়াতলে জন্ম হয় আমার লেখালেখির। প্রেম, আত্মশুদ্ধি, মানবতা, নবীপ্রেম, আধ্যাত্মিক অনুসন্ধান এবং স্রষ্টার প্রতি নিবেদনই আমার লেখার প্রধান সুর। আমার লেখার ভাষা সহজ, কিন্তু শব্দচয়নে রয়েছে সুফি ভাবধারার আবহ। ফারসি-উর্দু ঘরানার শব্দ, প্রেমের রূপক এবং আধ্যাত্মিক অনুভবকে সহজ বাংলার সঙ্গে মিলিয়ে নির্মাণের প্রচেষ্টা ।

উল্লেখযোগ্য রচনা :-

কবিতা — “শান-ই-মুহাম্মাদ (সা.)” | “গোলাম-ই-লুৎফা গুলজার বারী” | “মানুষ” | “গোফতার-ই-দীল” | “ইশকনামা-ই-রাতিন” | “মনের কথোপকথন” | “আশেক” | “দশ হরফ” |

সংগীত — “আয় কে যাবি কারবালায়” | “হায় প্রেম বিধাতা” |

গল্প — “পোড়া বাড়ী” | “সন্ধ্যার সায়মন” |

 

আমার সাথে যুক্ত থাকুন :-

Page :- https://www.facebook.com/ZeroRatin
Instagram :- https://www.instagram.com/zero_ratin
Threads :- https://www.threads.net/@zero_ratin
Website :- https://ahmedworldin.blogspot.com
Youtube :- https://youtube.com/@ahmedworldin
Tiktok :- https://www.tiktok.com/@ahmedworldin

 

 

 

 

 

Skip to toolbar