Profile Photo

রবিউল আলম মাজেদOffline

  • majed1997
  • ### তুমি আসবে বলে
    অপরাধী মাজেদ

    তুমি আসবে বলে
    আমি চেয়ে রয়
    অচেনা এই পথের পানে।
    তুমি আসবে বলে
    আমি জেগে রই
    পূর্ণিমাময় জোছনার টানে।

    তুমি আসবে বলে
    রাত হয় দিন,
    দিন হয় রাত।
    তুমি আসবে বলে
    আমি, এই ভীরু,
    হই সাহসী, করি প্রতিবাদ।

    তুমি আসবে বলে
    উড়ন্ত পাখির মতো
    আমি উড়তে থাকি।
    তুমি আসবে বলে
    আশার বাহুডোরে
    আমায় বেঁধে রাখি।

    তুমি আসবে বলে
    ভাঙবে নীরবতা,
    হবে কোলাহল।
    তুমি আসবে বলে
    আমার এই মনে
    নামে খুশির ঢল।

    তুমি আসবে বলে
    নদীগুলো হাসে,
    পাখিরা গায় গান।
    তুমি আসবে বলে
    সতেজ হয়ে ওঠে
    শুকনো খড়ের মতো
    নিস্তেজ এই প্রাণ।

    তুমি আসবে বলে
    খরকুটোর এই ঘরে
    আশার প্রদীপ জ্বলে।
    তুমি আসবে বলে
    মম হৃদয়-বাগিচা
    ভরে ওঠে ফুলে ফুলে।

    তুমি আসবে বলে
    খুশি এই মনে,
    খুশি আমার মন।
    তুমি আসবে বলে—
    শুধু আশার ছলে
    থাকব কতক্ষণ?

    3
    6 Comments
    • রবিউল আলম মাজেদ, প্রতীক্ষার এই সুরের বুননটি প্রতিটি চরণে এক অপূর্ব প্রশান্তি ও আবেগের আবেশ তৈরি করেছে। যদি কোনো কোনো ছন্দে আরেকটু ভিন্ন শব্দচয়ন পরীক্ষা করে দেখেন, তবে হয়তো মূল ভাবের গভীরতা আরও বেশি স্পষ্টভাবে ফুটে উঠতে পারে। আপনার এই স্নিগ্ধ অনুভূতিগুলো পাঠককে মুগ্ধ করে, তাই কলম এভাবেই সচল থাকুক।

    • তোমার আসার আশাতেই নিস্তেজ প্রাণে ফুল ফোটে, অথচ অপেক্ষার প্রদীপ কতদিন জ্বলবে…🖤

    • সত্যিই আশা আর ভালোবাসায় ভরা সুন্দর একটি লেখা 🥺💫

    • আপনার কবিতার “তুমি আসবে বলে / খরকুটোর এই ঘরে / আশার প্রদীপ জ্বলে” লাইনটি ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর একটা আবেগ কাজ করছে। লেখাটা পড়তে পড়তে একদম হারিয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল। আপনি এই গ্রুপের অন্য সবার লেখাতেও একটু লাইক-কমেন্ট করে অ্যাক্টিভ থাকবেন, তাহলেই আমাদের এই আড্ডাটা আরও জমে উঠবে।

Friends

Profile Photo
Tanjina Talukder
@tanjinatalukder
Profile Photo
Mst. Hena Parvin
@mst-henaparvin
Profile Photo
MA Rashid
@marashid
Profile Photo
Shamim Hossain
@shamimhossain
Profile Photo
Sumaiya Khatun
@sumaiyakhatun
Profile Photo
Rokeya Khanam
@rokeyakhanam
Profile Photo
Mirza A.parvez
@mirzaa-parvez
Profile Photo
st. martin
@st-martin
Skip to toolbar