Profile Photo

কবি ইমদাদ শাহ্Offline

  • d7d9622a148864d078eb915a7458eb8b
  • Profile picture of কবি ইমদাদ শাহ্

    কবি ইমদাদ শাহ্

    • 1 month, 2 weeks ago

    সন্ধ্যা মেয়ে
    কবি ইমদাদ শাহ্
    ওগো সন্ধ্যা মেয়ে শুনেছ কি
    এমন দুখের কথা
    চোখে হেরি ঝরা পালক
    আর তোমার সরলতা

    মুখটি তোমার চুপটি করে
    রাগ করেছ কুলবনে
    তখন আমি সাজিয়ে নিলাম
    আকাশ আমার ফুল বনে

    একটি মাত্র তারা ফুল
    ফুটল তখন ফুল হয়ে
    সেই তারার চোখে চেয়ে
    গেলাম আমি খুন হয়ে

    দেখনি তুমি অমন আকাশ
    তার সাথে মোর বনিবনা
    চপল চোখে মিটিমিটি
    বুঝে যে প্রেম ক জনা

    শিশির ঝরে চোখের পরে
    হৃদয় আকাশ খোলা
    নিত্য এসে গোপনে
    প্রেমের বাতাস দেয় দোলা

    তুমি বলেছিলে একটি সন্ধ্যা
    সাজাবে আমার জন্যে
    তখন আমি শৈল গিড়ি সন্ধ্যামনি
    পাহাড় চূড়া খুঁজেছি হয়ে হন্যে

    এনেছি তোমার জন্য রূপালী ফল
    সুগন্ধি রুমাল অরুণ সুর্মা কাজল
    জলে তোমার মুখটি দেখে
    ছূয়েছি তোমার আঁচল

    ধপাস করে পড়লাম সেথা
    কখন যেন থ-বনে
    উঠে দেখি আমি তখন
    নিশি গোরের স্বপনে

    বলেছিলে আসবে তুমি
    সন্ধ্যা রাতের বুক চিরে
    আমার বুকে বুক রেখে
    ঘুমিয়ে পড়বে খুব ধীরে

    আমি ছূয়ে দিব তোমার ললাট
    পলাট অর্ধবিনস্ত চুল বেনুনি
    এমন মধুর কথা শুনাব তোমায়
    যা কভু তুমি আগে শুননি

    আলতা মাখা পায়ে
    দেদুদ দুদুল গায়
    ওই সন্ধ্যা মেয়ে চুপটি করে
    ডেকে ডেকে কোথায় যেন যায়

    স্বর্ন রাঙা রেশম শাড়ি
    হাতে তার রেশমি চুড়ি
    কেড়ে নিল আমার আকাশ
    করেছে সে মোর মন চুরি

    আহা এমন সোনার অঙ্গ তাহার
    ঝরছে যেন ফুল বনে
    কেশের গোছায় রক্ত জবা
    পড়ছে তাকে খুব মনে

    মুখরিত তার কথার ঝলক
    আর মুকলিত ফুল
    এমন সোনার অঙ্গ তাহার
    দুলছে কানের দুল

    দীঘল দীঘল চোখ তার
    চোখে গভীর রাত
    রাঙা ঠোঁটে হাসির ঝিলিক
    মোর হৃদয় কুপোকাত

    2
    4 Comments
    • সন্ধ্যার মায়াবী রূপে প্রেমের যে স্বপ্ন এঁকেছেন, তা হৃদয়ে নরম আলো জ্বেলে যায়🖤

    • শেষ পর্যন্ত প্রেমে একেবারে খুন হয়ে গেলেন কবি 😄❤️✨

    • আপনার কবিতার শব্দগুলো খুব সুন্দর আর ছন্দটা একদম দারুণ লেগেছে। পড়লে মনে হয় চোখের সামনে যেন এক টুকরো স্নিগ্ধ সন্ধ্যা ভেসে উঠছে। আমাদের এই গ্রুপটা আরও প্রাণবন্ত রাখতে আপনিও অন্যদের লেখা পড়ে লাইক আর কমেন্ট করবেন আশা করি।

    • আপনার লেখায় ‘স্বর্ন রাঙা রেশম শাড়ি, হাতে তার রেশমি চুড়ি’ অংশটি অত্যন্ত মায়াবী এবং পাঠকের মনে একটি স্নিগ্ধ ছবি তৈরি করে। আপনি যেভাবে সন্ধ্যার রূপকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই প্রশংসনীয় এবং বেশ ভালো লেগেছে। আপনি যদি নিয়মিত এমন অনুভূতিগুলো লিখে যান, তবে তা আমাদের এই গ্রুপকে আরও সমৃদ্ধ করবে।

Skip to toolbar