Profile Photo

Tanvir HosenOffline

  • tanvirhosen
  • Profile picture of Tanvir Hosen

    Tanvir Hosen

    • 1 month, 2 weeks ago

    “”” নিভৃত প্রণয়”””
    ওগো প্রণয়িনী,
    ডুবেছি আমি তোমার চোখে,
    তোমার সরলতায় বিমোহিত আমি।
    তোমার অগোচরে আমি তোমায় দেখি,
    নিভৃত অন্তরালে তোমায় ভাবি,
    শূন্য হিয়াতে তোমারি ছবি আঁকি।
    ওগো প্রণয়িনী,
    তোমার তরে মোর হৃদয় করে হাহাকার,
    যবে তোমায় দেখি,
    হৃদ-মাঝে জাগে প্রেম আমার।
    তোমার খোলা অলকে, নীল শাড়িতে,
    তোমাকে যে অসম্ভব শোভায়।
    ওগো প্রণয়িনী,
    তোমার মিষ্টি হাসির ঝলকে, লাল অধরে,
    যেন মুক্তো চমকায়।
    তোমার বদনখানি যেন আকাশের ঐ চাঁদ,
    সারাক্ষণ বিভা ছড়ায়।
    ওগো প্রণয়িনী,
    তোমার রূপের বর্ণনা লিখে,
    ফুরিয়ে যাবে আমার শব্দভাণ্ডার;
    ফুরিয়ে যাবে মোর আয়ু।
    তবুও আমি হতে পারব না
    তোমার রূপের বর্ণনাকার।
    ওগো প্রণয়িনী,
    কোনো একদিন যদি
    হতে পারতাম তোমার,
    সার্থক হতো মোর জীবনখানি।
    ওগো প্রণয়িনী,
    তোমার প্রণয়ে পুড়ছি আমি,
    তোমার প্রণয়ে মরছি আমি।
    তোমার প্রেমের রঙে রাঙি আমি,
    ওগো প্রণয়িনী।

    5
    4 Comments
    • তোমার সরলতায় বিমোহিত আমি।

    • আপনার লেখাটা পড়ে একদম মুগ্ধ হয়ে গেলাম, দারুণ একটা অনুভূতি কাজ করছে। নীল শাড়ি আর মিষ্টি হাসির যে বর্ণনা দিয়েছেন তা সত্যিই অসাধারণ।

    • মিস্টি হাসির ঝলকে আমি বিমোহিত চমৎকার ।

    • আপনার কলমের ছোঁয়ায় ফুটে ওঠা এই আবেগঘন নিবেদনটি অত্যন্ত হৃদয়স্পর্শী, বিশেষ করে নীল শাড়ি আর মুক্তোর মতো হাসির বর্ণনাগুলো পাঠককে এক মায়াবী জগতে নিয়ে যায়, তাই আপনার এই সুন্দর লেখনী ধারা অব্যাহত রাখার জন্য অনেক শুভকামনা রইল।

Friends

Profile Photo
prankrishna Biswas
@prankrishnabiswas
Profile Photo
Razia Dalia
@raziadalia
Profile Photo
45abu Kalam
@45abukalam
Profile Photo
Syed Farah
@syedfarah
Profile Photo
মো:নুর আলম
@nur-mpngmail-com
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Skip to toolbar