Profile Photo

Zakir HossanOffline

  • zakirhossan
  • Profile picture of Zakir Hossan

    Zakir Hossan

    • 1 month, 2 weeks ago

    ২৪-এর রক্তাভ ভোর

    ​উজ্জ্বল দিন দেখার আশায়—
    সহস্র হৃৎপিণ্ড থেমে যাবে,
    উজ্জ্বল দিন দেখার আশায়—
    ঘরের জানালায় বসবে না পাখি।
    উজ্জ্বল দিন দেখার আশায়—
    হাজারো মুগ্ধের মৃত্যু হবে,
    তবু চুপ তো নই, অবিরাম দৃষ্টিতে খোলা মোর আঁখি!
    ​উজ্জ্বল দিন দেখার আশায়—
    আর্তনাদের মিছিল হবে, জানি;
    উজ্জ্বল দিন দেখার আশায়—
    আনন্দে মেঘের ভেলায় ভাসি।
    হ্যাঁ, আমি উজ্জ্বল দিন দেখব বলেই কবিতা লিখি—
    বিদ্রোহী জনতা, শুনছ আমাকে? দেখছ কি আমার আত্মগ্লানি?
    ​শত কষ্টে, শত বেদনায় অশ্রু মুছে ধরেছি কলম,
    লিখব বলে নতুন স্বাধীনতা—আসলে আসুক মরণ!
    সবুজের ফুসফুস হলো কবে লাল, রাখো কি তার খোঁজ?
    তাকিয়ে দ্যাখো, হায়েনারা অবিরাম টহল দিচ্ছে রোজ!
    ​খালি হলো কত কোল, কত-যে মাতৃকান্না রবে চিরকাল!
    আসবে না ফিরে ফুল-পাপড়ি—মুগ্ধ, সাইদ, ইকবাল…
    উজ্জীবিত ’৭১ পুনঃজন্ম নেবে ’২৪-এ,
    রক্তমাখা রাজপথ রঙিন হবে আমার ভাইয়ের নিঃশ্বাসে।
    ​ভারী বেদনায় কবিমন আজ নিল একখানা ছুটি,
    আসব ফিরে নতুন করে—হয়ে শালিক-জুটি।

    জাকির হোসেন
    Food Engineering Department at JUST

    1
    1 Comment
Skip to toolbar