Profile Photo

মুহাম্মদ জে.এইচ রপ্পিOffline

  • e3be408dd3bbf0f44f453682891eb4cb
  • নিজেকে নিজে গড়ো

    অদম্য শক্তি,দৃঢ় বিশ্বাস,সত্যের সাধনা
    তোমাকে ভেঙ্গে ছুঁড়ে
    আবারও নতুন করে
    জাগাবে নতুন প্রাণ,
    বারবার চেষ্টা,চোখের চাহনির সে তেষ্টা
    তোমাকে পরাজয় করিয়ে
    আক্ষেপের মালাটা পরিয়ে
    একদিন,দিবে আত্মদান!
    ভেবো না তুমি একা,পাবে রবের দেখা
    তিনি,মসিবতে করবে যাচাই,
    তিনি,ঈমানে করবে বাছাই
    অতঃপর,পাবে সেই পুরষ্কার!
    জীবন চলার পথে,শূন্য থেকে পূর্ণ হতে
    ত্যাগ,তিতিক্ষার ধরে,
    নফসের লড়াই করে
    করেছো কি আবিষ্কার?
    রবের প্রেমের আবিষ্কার,পেয়েছ কি দেখা
    বিপদে যখন,তুমি থাকো একা,
    তখন তুমি,পাও না রবের দেখা?
    যে বুঝতে পারে,সেই প্রাণ বড়,

    রবের সান্নিধ্যে,যেতে চায় কি তোমার প্রাণ
    মানবিক কর্ম সম্পদান করো,
    সালাতে নিজেকে নিজে গড়ো
    তাহলে,এক্ষুণি সত্যের পথ ধরো!
    রবের সান্নিধ্যে,যদি যেতে চায় তোমার প্রাণ।

    2
    4 Comments
    • আত্মসংগ্রাম আর ঈমানের আলোয় রবের সান্নিধ্যের অন্বেষণ….🖤

    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, আপনার লেখাটা পড়ে খুব ভালো লাগলো আর মনের ভেতর এক অন্যরকম প্রশান্তি কাজ করছে। নিজেকে নতুন করে গড়ার এই যাত্রায় আপনি কি মনে করেন প্রতিদিনের ছোট ছোট ভালো কাজগুলোই আমাদের চূড়ান্ত সাফল্যের দিকে নিয়ে যায়?

    • রবের সান্নিধ্যে পাওয়া বড়ই সোভাগ্য।

    • আপনার লেখা ‘রবের সান্নিধ্যে,যেতে চায় কি তোমার প্রাণ’ লাইনটি মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি ও গভীর উপলব্ধির জন্ম দেয়। কঠিন সময়ে ধৈর্য ধরে নিজের ভেতরের সত্তাকে নতুন করে চেনার এই আহ্বানটি অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। জীবন গড়ার পথে আপনার এই অনুপ্রেরণামূলক শব্দগুলো এভাবেই এগিয়ে চলুক, আপনি নিয়মিত লেখা চালিয়ে যান।

কবি মুহাম্মদ জে.এইচ (রপ্পি) কিশোরগঞ্জ জেলায় সদর থানার বৃন্দাগড় গ্রামে ১৯৯২ সালে নানার বাড়িতে জন্ম গ্রহন করেন। জন্মসূত্রে বাংলাদেশী। বর্তমানে পাকুন্দীয়া থানার হোসেন্দী গ্রামে পৈত্রিক নিবাসে দিন যাপন করছেন। এস. এস. সি ২০১১ তে পাশ করার পর, ২০১৫ সালে কৃষিতে ডিপ্লামা সম্পন্ন করেছেন। বর্তমানে নিজ ব্যবসায়িক কাজে নিয়োজিত আছেন।
কবির প্রথম একক কাব্যগন্থ ভালোবাসার নীলপদ্ম
২০২৩ সালে প্রকাশিত হয়,
২০২৩, ২০২৪ সালে ঢাকায়
আর্ন্তজাতিক কবি সম্মেলন পুরষ্কারে ভূষিত হয়েছে,
নানা ম্যাগজিনে ও কবির কবিতা প্রকাশিত হয়েছে
অনলাইনে কবি উদাসী ও রেনেসাঁস কবি হিসেবে
পরিচিতি পেয়েছে।

Skip to toolbar