-
অসম্পুর্ন
লেখক – অনিকেত প্রান্তর
এই যে আকাশ , নিলের আকাশ ,
গুচ্ছ মেঘের হাসি মাখা ।
উদাস পাখি হারায় তাতে ,
বাতাস কাটে ঝাপটে পাখা ।
আকাশ ছাড়া স্বপ্ন ধুসর ,
যেমন একলা পাখি সেও না ।
ঠিক এমনি –
তোমায় ছাড়া বড্ড একা ,
আমি তেমন কেউ না ।এই সে নদী , রুপোর পানি ,
বাঁকে বাঁকে স্রোতের মেলা ।
গভীর বুকে পুবের বাতাস ,
ঝিলমিলে ঢেউ জুড়ে খেলা ।
নদী ছাড়া হারায় সে স্রোত ,
পুবের বাতাস যেওনা ।
ঠিক এমনি –
তোমায় ছাড়া বড্ড একা ,
আমি তেমন কেউ না ।তুমি চান্নি রাতে জোছনা মাখা হলেই বা বন ,
আমি তোমার বুনো বুকে হুতোম প্যাঁচা ।
দুধ সাদা চাঁদ বুনো গল্পে ,
শ্রাবণ রাতের আধার ছেঁচা ।
ও রমনি তুমি ছাড়া ,
আমি যেমন কেউ না ।
প্রেমিক ছাড়া নারী তুমি ,
কিচ্ছুটি না , কেউ না ।।🧕🧕
…
7 Comments
Friends
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
সিরাজুল ইসলাম
@sherajulislam
Syed Farah
@syedfarah
Silent Discipline
@silentdiscipline
Sheikh Abdullah
@sheikhabdullah
মুহাম্মদ রফিক ইসলাম
@96d08550a60c8a43763fedc16dc97f46
amin jewel
@aminjewel
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
GIFARI
@gifari


অসাধারণ ।