-
প্রেয়সী,
সময় হয়েছে নিষ্ঠুর!
কতকাল যেন লিখিনি কবিতা অন্তর্দগ্ধ মনে,
কতকাল যেন তাকাইনি দূরে উদাস আকাশ পানে।
তবু স্তব্ধ ভীষণ নয়নে,
কতকাল জানো ভেবেছি তোমায়
নিদ্রালুপ্ত শয়নে?
কল্পমায়ায় জড়ায়ে তোমায় আপন বক্ষমাঝে,
তুলিলাম কত মিঠে ছলনার ঝড়!
তোমার গোপন আবদার মিটাব বলে
সে ঝড় তীব্র হলো আরো,
আরো বাসনার তেজে
সে ঝড়ে উড়ে গেল আমাদের সব—
উড়ে গেল অন্ধকারের সাজ,
উড়ে গেল লজ্জারাঙা সুতোখানাও!
রাখিতে পারিনি কিছু!
আর তারপরে তোমার আত্ম চিৎকার,
তোমার ক্রন্দন আর বুকভাঙা ঘন নিশ্বাসে,
যেন আমার হৃদয়ে সুখের ছন্দ বাজিল!
আমায় ক্ষমা করো হে প্রিয়, কেবলই ক্ষমা!
তোমার অঙ্গদগ্ধ যাতনায় আমার
জানি না কেন এত সুখ লাগে।
“শ্রাবণ শুভ”5 Comments-
আপনার শব্দচয়নগুলোতে এক গভীর আচ্ছন্নতা ফুটে উঠেছে যা একাকী নির্জনে প্রিয়জনের উপস্থিতিকে দারুণভাবে অনুভব করায়। ভালোবাসার চরম সীমানায় পৌঁছে প্রিয়জনের কষ্ট দেখে অদ্ভুত ভালো লাগার এই বহিঃপ্রকাশটি যেন জীবনানন্দ দাশের কোনো বিরহী সুরের মতোই হৃদয় ছুঁয়ে গেল। আপনার লেখনীতে যে গভীর আবেগ লুকিয়ে আছে, তা আগামীর পথচলায় আরও সুন্দর হয়ে ফুটে উঠুক এই প্রত্যাশা করি।
Friends
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
Abu Md. Naim Ripon
@abumd-naimripon
শ্রাবনী আহম্মেদ
@sorkarneelagmail-com
লিমা রায়
@lima722006gmail-com
খালেদা আক্তার
@khaledaakhter
Ddd Fddd
@dddfddd
Khusi Moni
@khusimoni
ANANDA KUMAR ROY
@anandakumarroy



🌺🌺🌺🌺🌺