Profile Photo

মুহাম্মদ জে.এইচ রপ্পিOffline

  • e3be408dd3bbf0f44f453682891eb4cb
  • কারণে অকারণে

    যতবার,কাউকে আপন করে ছেয়েছি
    ততবার,সে হয়েছে পর,
    জীবন নদীর তীরে,আমি পেয়েছি শুধু
    এক,পেয়েছি বালুর চড়।
    আপন,আপন করি যাদের,পিঁছন থেকে
    তারাই করে আঘাত
    আমার এই ক্ষুদ্র জীবনে,যখনি
    সুন্দরে বাঁধে বাসা,তখনি ঘটে ব্যাঘাত।
    আমি কি দোষ করেছি,সহজেই সবাইকে
    বিশ্বাস করি বলে?
    আমি কি ভুল করেছি,একজন’কেই
    ভালোবেসেছি বলে?
    বাস্তবতার জীবন নগরীতে,কেনো আমি
    স্বার্থপর হতে পারি না?
    এতকিছুর পরেও,কেনো আমি,তাদের
    পিছন ছাড়তে পারি না?
    আমি ভালোবাসলে,কেনো সে আঘাত দিবে
    কারনে,অকারণে?
    সে ভালোবাসলে,আমি বুকে টেনে নেই
    শত,অভিযোগ,বারণে
    হয়তো,
    স্রষ্টার নির্দেশেই আমি,এমনি করে গড়া!

    3
    5 Comments
    • ভালো মানুষ হওয়াটাও কখনো কখনো খুব কষ্টের!

    • সরল হৃদয় বলেই বারবার আঘাত পাও, তবু ভালোবাসতে না-পারা…🖤

    • আপনার লেখাটির ‘আমি কি দোষ করেছি,সহজেই সবাইকে বিশ্বাস করি বলে?’ লাইনটা একদম মনের কথা বলে দিলেন। এত আঘাত পাওয়ার পরেও কেন মানুষের মায়া কাটানো এত কঠিন হয় বলে আপনার মনে হয়?

    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, আপনার এই লেখাটিতে জীবনের একাকীত্ব আর অনুভূতির যে গভীর টান ফুটে উঠেছে তা সত্যিই হৃদয়স্পর্শী, আর প্রতিটি লাইনের সাথে যুক্ত আবেগগুলোকে ধরে রেখে আপনি যদি আরও নতুন নতুন অনুভূতির কথা লিখে যান তবে তা সবার জন্য অনেক বেশি অনুপ্রেরণার হয়ে উঠবে।

কবি মুহাম্মদ জে.এইচ (রপ্পি) কিশোরগঞ্জ জেলায় সদর থানার বৃন্দাগড় গ্রামে ১৯৯২ সালে নানার বাড়িতে জন্ম গ্রহন করেন। জন্মসূত্রে বাংলাদেশী। বর্তমানে পাকুন্দীয়া থানার হোসেন্দী গ্রামে পৈত্রিক নিবাসে দিন যাপন করছেন। এস. এস. সি ২০১১ তে পাশ করার পর, ২০১৫ সালে কৃষিতে ডিপ্লামা সম্পন্ন করেছেন। বর্তমানে নিজ ব্যবসায়িক কাজে নিয়োজিত আছেন।
কবির প্রথম একক কাব্যগন্থ ভালোবাসার নীলপদ্ম
২০২৩ সালে প্রকাশিত হয়,
২০২৩, ২০২৪ সালে ঢাকায়
আর্ন্তজাতিক কবি সম্মেলন পুরষ্কারে ভূষিত হয়েছে,
নানা ম্যাগজিনে ও কবির কবিতা প্রকাশিত হয়েছে
অনলাইনে কবি উদাসী ও রেনেসাঁস কবি হিসেবে
পরিচিতি পেয়েছে।

Skip to toolbar