-
প্রিয় যোদ্ধা – এই যন্ত্রণা-কষ্ট আর অবহেলার শহরে তোমায় – স্বাগতম।
আমার বিশ্বাস তোমাতেই তৈরি হয় আমার সত্যিকারের শক্তি !
যেখানে বিরামহীন এই পথ চলা – কোন অজুহাত নেই !
যোদ্ধা – তোমার ভেতরের দুর্বল মানুষটা শুধু এখানেই পিছিয়ে থাকে !
প্লিজ – পিছিয়ে যেওনা ! আরও সামনে যাও !
মনে রেখো — দুঃখ-যন্ত্রণা তোমার শত্রু নয়!
দুঃখ-যন্ত্রণা হলো একটি সংকেত, একটি সতর্কবার্তা, একটি জাগরণের ডাক!
হয়তো আল্লাহ্ তোমাকে ভেঙে দিচ্ছেন না — নতুন করে গড়ে তুলছেন !
তোমার অহংকার, দুর্বলতা আর ভয়গুলোকে সরিয়ে তোমাকে আরও পরিষ্কার, আরও শক্ত মানুষ হিসেবে তৈরি করছেন!
তিনি কখনো বলেননি জীবন সহজ হবে !
তিনি প্রতিশ্রুতি দিয়েছেন—
লড়াই করার শক্তি দেবেন !
তাই যখন পথ কঠিন হয়ে যাবে,
যখন মনে হবে সবকিছু তোমার বিপক্ষে যাচ্ছে,
তখন প্রশ্ন করো না—
“কেন তোমার সাথেই এমন হচ্ছে?”
বরং এটা ভাবো—
“আল্লাহ্, হয়তো তোমাকে কোন বড় কিছুর জন্য প্রস্তুত করছেন !”
যোদ্ধারা আরামের বিছানার জন্য তৈরি হয় না!
তারা তৈরি হয় চাপের মধ্যে,
তাপের মধ্যে,
সংগ্রামের মধ্যে,
দায়িত্বের ভারের নিচে !
লোহা যেমন আগুনে পুড়ে, আঘাতে আঘাতে শক্ত হয়,
তেমনি তুমিও জীবনের কঠিন পরীক্ষায়
নিজের আসল শক্তিকে চিনতে শেখো !
পাহাড়ের দিকে তাকিয়ে থেমে গিয়ে কি লাভ !
তার-চেয়ে ভালো – উঠতে থাকো – আরও উঠতে থাকো !
যখন শরীর বলবে—
“আর পারছি না।”
মন বলবে—
“আর পারব না।”
ঠিক তখনই নিজেকে মনে করিয়ে দাও —
“তুমি তোমার ভয়ের চেয়েও বড় !”
সৃষ্টিকর্তা তোমাকে তোমার সীমার মধ্যে আটকে রাখার জন্য তৈরি করেননি !
তিনি তোমাকে আরও বড় দায়িত্ব, আরও বড় পরীক্ষা এবং আরও বড় সম্ভাবনার জন্য প্রস্তুত করছেন !
তাই ভারটা বহন করো !
ভয়কে সামনে থেকে দেখো !
ঝড়ের মধ্যে দাঁড়াও।
আগুনের পথটাও পেরিয়ে যাও !
তোমার ঢাল হলো তোমার বিশ্বাস !
হয়তো পড়ে যাবে !
হয়তো ভেঙে পড়বে !
হয়তো কোনো কোনো দিন মনে হবে আর এগিয়ে যাওয়ার শক্তি নেই !
তবুও যেন উঠে দাঁড়াও !
কারণ প্রতিটি যুদ্ধ, যা তুমি পার হয়ে আসো,
তা তোমাকে আগের দিনের চেয়ে আরও শক্ত করে !
তাই সৃষ্টিকর্তা যা দেয় – যে ভাবেই দেয় – তোমায় যেন –
একটি শক্ত মন দেয় !
একটি শক্ত হৃদয় দেয় !
অটুট বিশ্বাস দেয় !
কারণ তিনিই তোমাকে গড়ে তুলছেন—
সংগ্রামের মধ্যে,
কষ্টের মধ্যে,
কাদামাটির পথের মধ্যে,
জীবনের কঠিন বাস্তবতার মধ্যে
তাঁর ওপরই বিশ্বাস রাখো !।
পথ যত কঠিন হোক, এগিয়ে চলো !
গতি ধীর হতে পারে—
কিন্তু থেমে যেও না।
মনে রেখো—
যোদ্ধারা আরামে জন্মায় না – আরাম খোঁজে না !
যোদ্ধা তৈরি হয় সংগ্রামের আগুনে !
যে আগুনেই তৈরি হয় অটুট বিশ্বাস — যা নিমিষেই পোড়াতে থাকে –
এক ঝাঁক যন্ত্রণা-কষ্ট আর অবহেলা !
______________________________________
মুহাম্মদ ইবনে জজরী
বারিধারা-ঢাকা!
তারিখ – ১২ই সেপ্টেম্বর ২০২৬ ইং।
০১৭৪৭১১১৫৪০1 Comment
Friends
লিটনধর
@dharraj04gmail-com
লিটনধর
@dharraj04gmail-com
নূরুল আমিন সোহাগ
@aniketprantor
Kazi Adam
@kaziadam
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon
Prithula Zaman
@prithula

তা ঠিক বলেছেন ।