-
দেখতে চাই না অত্যাচার
বান্টি দেব
…………………..
আর দেখতে চাই না
সন্তানহারা মায়ের আর্তনাদ,
দেখতে চাই না
ঘা হয়ে যাওয়া অশ্রুশিক্ত নয়ন।আর দেখতে চাই না
পিতার কাঁধে সন্তানের লাশ।আমি দেখতে চাই না আর
রক্তাক্ত রাজপথ,
পড়ে থাকা রক্তে ভেজা ছেঁড়া জুতো।আর দেখতে চাই না
লাশের মাংস,
শেয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার দৃশ্য।আর দেখতে চাই না
বোমা হামলায় অসহায় মানুষের কষ্ট,
দেহ থেকে ছিটকে যাওয়া মস্তক।আর দেখতে চাই না
কলম ছেড়ে হাতে নিতে অস্ত্র,
তরুণ সমাজ নষ্ট হয়ে যাওয়ার দৃশ্যআর দেখতে চাই না
ধর্ষিত নারীর বিকৃত দেহ,
সাহায্যের হাত না বাড়িয়ে, দেয় অপবাদ।আর দেখতে চাই না
জীবন্ত মানুষকে পুড়িয়ে ফেলার দৃশ্য,
আগুনে ঝলসে যাওয়া মানুষের দেহ।আর দেখতে চাই না
সংখ্যালঘুদের ওপর অত্যাচার,
আত্মরক্ষার আর্তনাদ, তবু কেউ নেই বাঁচাবার।শুধু চাই
একটাই দেশ একটাই জাতি একটাই ধর্ম
তা হলো মানবতা মানুষের মনুষ্যত্ব।10 Comments-
-
-
“আমি দেখতে চাই না আর রক্তাক্ত রাজপথ” — আপনার লেখাটি পড়ে বুকটা সত্যিই কেঁপে উঠল, আমরা সবাই কি তবে দ্রুতই এমন একটি শান্তিময় পৃথিবীর দেখা পাব?
-
Friends
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
faruk sagor
@faruksagor
মোঃ খাইরুল ইসলাম
@mykhairulislam47gmail-com
Mahbub alom kawsar
@mahbubalomkawsar
তিমিরে আসক্ত
@mp3010
সুমি আক্তার
@anisurrahman5976674gmail-com
Sheikh Abdullah
@sheikhabdullah
Md Shalin
@mdshalin
Hashem Molla
@hashemmolla



বান্টি দেব, আপনার লেখা “শুধু চাই একটাই দেশ একটাই জাতি একটাই ধর্ম তা হলো মানবতা মানুষের মনুষ্যত্ব” লাইনটি আমাদের হৃদয়ে গভীর দাগ কেটে যায় এবং আপনি চাইলে প্রতিটি অনুভূতির সাথে তাল মিলিয়ে আরও কিছু রূপক শব্দ যোগ করে এর মানবিক আবেদনকে আরও জোরালো করে তুলতে পারেন।