-
মিষ্টি শিশুর হাসি
—- চিন্তাতরঙ্গিনীছায়ার মাঝে, পাতার ফাঁকে,
সোনালী রোদ পড়ে, দু-এক অংশ গাছে।
ভিড়ের মাঝে তোমার দিকে নজর যখন পড়ে,
ঠিক একই রকম লাগে।
সোনালী-সবুজে স্নিগ্ধ করে মনের আনাচে-কানাচে,
খিলখিলানো হাসিটি দেখলে, ঠিক একই রকম লাগে।
সূর্য ডোবে আলো নিয়ে, তুমি ডোবো বয়সে,
চোখের পলকে বদলে যায়—
সময় বড় নিষ্ঠুর যে!
পারলে তোমায় বেঁধে দিতাম, বয়স দু-এক মাঝে,
হাসিতে-খুশিতে রঙ ছড়াতে, পাষাণ এই পৃথিবীতে।5 Comments
Friends
অমিত
@amitroy
Shakhil Uddin
@shakhiluddin
Ahnaf Xihan
@ahnafxihan
হৈমন্তীকা
@munny
MD. RIZWAN ULLAH
@md-rizwanullah
Nusrat Zarin
@nusratzarin
Vision 2020
@vision2020
Sharmin
@sharmin1
Manik Shah 24
@manikshah24


শৈশব ধরে রাখা যায় না, শুধু মুগ্ধ হয়ে উপভোগ করতে হয়