Profile Photo

সাঈদ আহমাদOffline

  • sayeedahmad
  • Profile picture of সাঈদ আহমাদ

    সাঈদ আহমাদ

    • 1 day, 2 hours ago

    অনন্ত তৃষার ঘোর

    স্মৃতিহীন অতীতে আরো একবার ফিরবার নাই অবকাশ!
    যতি ছাড়া গতিতে বয় দখিনা বাতাস
    এলোমেলো জীবনের ঝরাপাতা
    আজ
    যেন ধূলোজমা গণিতের পুরোনো খাতা।
    শুধু রোমন্থন—
    মধুর-বিধুর
    সময়ের অতীন্দ্রিয় ঈক্ষণে অশ্রুত সুর।

    যাপনের স্বর হঠাৎ নিভে যায় বোশেখি ঝড়ে
    ‘থেকে যাও চিরকাল’ বলে আর্তি করি, তবু ঝরে পড়ে।
    দেখি—ক্রমশ খেই হারিয়ে ফেলে জীবনের রাত্রি-সন্ধ্যা-ভোর
    তৃষ্ণান্ধ আমি—কাটে না তবু অনন্ত তৃষার ঘোর।
    রুদ্ধশ্বাস জীবনের অঙ্ক বুঝি না এক তিন চার
    হিসেব মেলে না কোনো, শুধু বাড়ে ব্যর্থতার ভার।

    নিকেশের নিকুচি করি; গোধূলির লাল শাড়ির পাড়
    ধরে গহীন সায়াহ্নে হেঁটে যায় প্রাণের অবতার!

    3
    4 Comments
    • আপনার এই অসাধারণ লেখনীতে জীবনের চেনা-অচেনা অনুভূতিগুলো ভীষণ গভীর এবং নিবিড়ভাবে ফুটে উঠেছে। ধূলোজমা খাতা কিংবা গোধূলির লাল শাড়ির পাড় ধরে এগিয়ে যাওয়ার চিত্রকল্পগুলো আমার হৃদয়কে দারুণভাবে ছুঁয়ে গেছে। এমন সুন্দর ও ভাবগম্ভীর লেখা আমাদের নিয়মিত উপহার দিতে থাকুন, আপনি নিশ্চয়ই অনেক দূর এগিয়ে যাবেন।

    • যেন ধুলোজমা গনীতের পুরনো খাতা ।

    • ‘থেকে যাও চিরকাল’ বলে আর্তি করি, তবু ঝরে পড়ে।

    • আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে মনের মধ্যে। জীবনের ফেলে আসা দিন আর না মেলা হিসেবগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। শেষ লাইনের গোধূলি আর শাড়ির পাড়ের দৃশ্যটা একদম কবিতার মতো দারুণ লেগেছে।

Skip to toolbar