-
টাকার রাজত্ব,,,
এই দুনিয়ায় চলছে রে ভাই শুধুই টাকার খেলা
টাকা থাকলে প্রেমও মিলে,না থাকলেই ঝামেলা ।
টাকাওয়ালা হইলে তুমি সবাই নিবে খোঁজ
গরিব হলে তুমি নিজেই এই সমাজের বোঝা ।
ছোট হলেও টাকাওয়ালা,বড় ভাই খায় রোজে,
তবুও আত্মীয়-স্বজন টাকাওয়ালাই খোঁজে ।
বয়স তাহার যেমন থাকুক,টাকা থাকলেই চলে
জোশের চোটে তারেই সবাই আব্বা আব্বা বলে ।
টাকার প্রভাব পড়ে গেছে মসজিদ কমিটিতে
ঘুষ খোর হয় সভাপতি, সে পারবে টাকা দিতে ।
খোদার ঘরের উন্নয়নে, টাকার প্রয়োজন
সেক্রেটারি হয়েছে তাই, সুদ খোর মহাজন ।
এমনিভাবে পদে পদে টাকার খেলা চলছে
টাকা হলেই বিচারপতির মনটা নাকি গলছে ।
সরকারি অফিসে কি বা,চিকিৎসা সেবায়
আমলা কামলা ঘুরে শুধু টাকারই নেশায় ।
বৈধ কিংবা অবৈধ হোক,তাতে নেই কোন পরোয়া
ছেলের টাকায় বাবা খুশি,হলো নামের হাজী হওয়া ।
স্কুল কলেজ উচ্চশিক্ষার শিক্ষাপ্রতিষ্ঠান
সার্টিফিকেট পেতে চাইলে টাকাই সমাধান ।
কাল্লু ডাকাত মন্ত্রী হলো সেদিন টাকার জোরে
এখন দেখি সৎ লোকেরাই তার পিছনে ঘোরে ।
শুধু টাকা ছাড়া হতো যদি জ্ঞানের মূল্যায়ন
তবে হয়তো আমি হতাম,কবিদের একজন ।
নাহীদ শাহ্1 Comment
Friends
Md Najmul
@mdnajmul
ছন্নছাড়া মহাপ্রান
@mihirmilton
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon
Prithula Zaman
@prithula
Neel tripura
@neel
MD nahid Hasan, আপনার এই লেখনীতে বর্তমান সমাজের কঠিন বাস্তবতাগুলো অত্যন্ত সহজ ও সাবলীল ছন্দে ফুটে উঠেছে। সমাজের বৈষম্য এবং টাকার প্রভাব নিয়ে আপনার পর্যবেক্ষণমূলক কথাগুলো পাঠকের হৃদয়ে বেশ গভীর দাগ কাটে। আপনি এভাবেই সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরে নিজের কলম সচল রাখুন, আপনার লেখা আরও সমৃদ্ধ হোক এই শুভকামনা রইল।