Profile Photo

Md NajmulOffline

  • mdnajmul
  • Profile picture of Md Najmul

    Md Najmul

    • 1 month, 2 weeks ago

    বুকের দু’পাঁজরের গভীরে আমি স্বপ্নের আবাদ করি। প্রতিদিন আশা,সাধনা আর অধ্যবসায়ের জলসিঞ্চনে সে স্বপ্নকে লালন করি।আমার আকাঙ্ক্ষা আমি কলম আর কালির এক নিবেদিত সৈনিক হব, যার শব্দ কেবল বাক্যের অলংকার হবে না, বরং সত্যের দীপ্ত মশাল হয়ে অন্ধকার বিদীর্ণ করবে।

    আবার হৃদয়ের মনকোঠায় এক গভীরতম বাসনা নিরন্তর আলোড়ন তোলে যে, আমি দাঈ ইলাল্লাহ হব। মানুষের হৃদয়ে রবের আহ্বান পৌঁছে দেয়াই হবে আমার জীবনের শ্রেষ্ঠ সাধন।আমার কলম হবে বাতিলের মসনদ কাঁপিয়ে দেয়া এক দুর্জয় অস্ত্র;কখনো আবার দ্বীনে ইলাহীর সুমহান দাওয়াতের সেতুবন্ধ হয়ে পথহারা মানুষকে সত্যের দিশা দেখাবে।

    আমি স্বপ্ন দেখি-শব্দের শক্তিতে, যুক্তির দীপ্তিতে আর উত্তম চরিত্রের সুবাসে মানুষকে সত্যের পতাকা তলে সমবেত করব।আমার প্রতিটি বাক্য হবে বিবেক জাগরণের আহ্বান, প্রতিটি রচনা হবে ঈমান, প্রজ্ঞা ও নৈতিকতার দিকে এক একটি পদক্ষেপ।

    তাই স্বপ্নগুলোকে আমি অবহেলায় হারিয়ে যেতে দেই না। সযত্নে তাদের পরিচর্যা করি, অধ্যবসায়ের আলোয়তাদের বিকশিত করি। স্বপ্ন বৃক্ষের গোড়ায় প্রতিনিয়ত জ্ঞান ও অধ্যয়নের জল ঢেলে দেই, যেন একদিন সেই বৃক্ষ মহীরুহে পরিণত হয়ে অসংখ্য ক্লান্ত প্রাণকে সত্য, কল্যাণ ও হেদায়াতের শীতল ছায়া দান করতে পারে।

    5
    4 Comments
    • Md Najmul, আপনার অন্তরের গভীর থেকে উঠে আসা এই সংকল্পের প্রতিটি শব্দ যেভাবে সত্যের আলো ছড়িয়ে দেওয়ার তীব্র বাসনা প্রকাশ করেছে তা সত্যিই চমৎকার, আর এই মহৎ উদ্দেশ্যকে আপনি যদি নিয়মিত চর্চার মাধ্যমে এগিয়ে নিয়ে যান তবে আপনার লেখনী সত্যিই এক অনন্য উচ্চতায় পৌঁছাবে।

    • শুভকামনা রইল আপনার স্বপ্ন একদিন পুরন হোক।

    • কলমের সাধনা ও সত্যের দাওয়ায় স্বপ্ন একদিন মানবতার জন্য আলোর মহীরুহ হয়ে উঠুক…🖤

    • আপনার লেখাটা পড়ে সত্যিই খুব ভালো লাগল, স্বপ্নগুলোকে এভাবে গুছিয়ে সাজানো দারুণ ব্যাপার। আপনার এই সুন্দর চিন্তাগুলো যেন ভবিষ্যতে আরও অনেক মানুষের জীবনে আলোর দিশা হয়ে কাজ করে।

Friends

Profile Photo
Hosneara Akter
@hosnearaakter
Profile Photo
Putul Bagum
@putulbagum
Profile Photo
Fafimamst Begom
@fafimamstbegom
Profile Photo
Abdul Mannan
@abdulmannan
Profile Photo
নুর
@thelight
Profile Photo
Kazi Adam
@kaziadam
Profile Photo
Israt Jahan Iqra
@isratjahaniqra
Skip to toolbar