Profile Photo

Jaman UddinOffline

  • jamanuddin
  • Profile picture of Jaman Uddin

    Jaman Uddin

    • 6 days, 12 hours ago

    অপ্রিয় সত্য

    নিষ্ঠুর, তীব্র, নির্দয় এই ভুবন,
    চারিপাশে শুধু দুঃখ-কষ্টের রণ।
    নীতিবাক্য কিংবা সান্ত্বনার মূল্য নাই,
    ক্ষুব্ধ হৃদয়ে তাই বিদ্রোহী হয়ে যাই।

    প্রাজ্ঞ সুজন হেথা অবমাননা পায়,
    অধিকাংশ লোকই অসংযত অবলায়।
    লোভ আর অহংকারে বিষাক্ত মানবতা,
    ভীত প্রাণী কুলায় সহিছে অবিচার-ব্যথা।

    নিরপরাধের পরে অন্যায় প্রতিনিয়ত,
    মানবধর্ম আজ লুপ্ত, ধূলিসাৎ প্রায়।
    উন্মাদনায় ভরা এ ধরণী বিভীষিকাময়,
    মিথ্যার জয়জয়কার, সততা লভিয়াছে ক্ষয়।

    ভোগী লোক আজ চরমপন্থী আর মিথ্যাবাদী,
    নিয়তিবাদী হয়ে তাহারা উন্মাদনায় উন্মাদী।

    কবি ও গায়ক: ফ,ম,জামান উদ্দিন
    তারিখ: ০৩/০৪/২০২০

    1
    3 Comments
    • মিথ্যার উল্লাসে মানবতা ক্ষয় হলেও সত্যের ক্ষীণ আলো একদিন পথ দেখাবেই…🖤

    • আপনার কবিতার ‘লোভ আর অহংকারে বিষাক্ত মানবতা’ লাইনটি বর্তমানে চারপাশের পরিস্থিতির সাথে ভীষণভাবে মিলে যায়। এমন বাস্তবধর্মী কথাগুলো পড়ে সত্যিই মনের ভেতর অনেক কিছু নাড়া দিয়ে গেল। দারুণ লিখেছেন আপনি, আমাদের চারপাশের এই রুঢ় সত্যগুলো তুলে ধরার জন্য ধন্যবাদ।

    • Jaman Uddin, আপনার এই লেখায় ফুটে ওঠা পৃথিবীর রূঢ় বাস্তবতার প্রতিফলন এবং প্রতিটি পঙ্‌ক্তিতে মিশে থাকা গভীর আবেগ আমাকে ভীষণভাবে স্পর্শ করেছে। আমাদের এই গ্রুপের অন্যদের লেখাগুলোতে লাইক বা ভালোবাসার প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি গঠনমূলক মন্তব্য করে আপনিও নিয়মিত আড্ডাকে প্রাণবন্ত রাখতে পারেন।

Skip to toolbar