Profile Photo

বান্টি দেবOffline

  • bantideb
  • Profile picture of বান্টি দেব

    বান্টি দেব

    • 3 weeks, 2 days ago

    বৈশাখের গর্জন
    বান্টি দেব
    ………………..
    হুংকারে ঝংকারে আকাশের গর্জন
    আকাশের নীল মাথায় এঁকেছে চন্দ্রতিলক,

    হঠাৎ চারদিকে অন্ধকার, কালো ছায়ার আবরণে
    খেলায় মেতেছে বজ্রধ্বনি, আকাশ কেঁপে কেঁপে
    বৈশাখ মাসে ঝড়ের মূর্তি খেলা করে আধো আঁধারে।

    নববর্ষের নেই কোনো আনন্দ আমার গ্রামে
    কালবৈশাখী ঝড় আর পাহাড়ি ঢলে
    কেড়ে নিল কৃষকের সোনার ফসল।

    তলিয়েছে হাওড়, নেই কোনো বৈশাখী উৎসব
    শ্রম ঘাম সব ব্যর্থ, হেরে গেছে প্রকৃতির কাছে

    রাজপথে নেই কোনো মঙ্গল শোভযাত্রা
    আজকের উৎসবে নেই কোনো মিলন প্রেমের খেলা,
    সুদূরের বটতলে বসেনি প্রাণের মেলা।

    নতুন সূর্য উঠেও মুখ লুকিয়েছে কালো মেঘের ভিড়ে,
    বিজলি চমকায়, আকাশ থরো থরো।
    খেলায় মেতেছে বৈশাখী ঝড়

    রাখালের বাঁশি থেমে গেছে, আরো থেমে গেছে নববধূর নৃত্য। কিশোরীর হাতে নেই চুড়ি, নেই নূপুরের ধ্বনি
    দুর্ভিক্ষ আর হাহাকারে অসহায় গ্রামের মানুষ।

    কাল-সাপ ফণা তুলেছে ঐ হাওরে আর বিলে
    ধরতে গেলে করে ফোঁস, বিষ ছেড়েছে পাহাড়ি ঢলে

    ঈশ্বর আজ মুখ লুকিয়েছে ঐ শহরের গলিতে
    তবুও রৌদ্রজলে অগ্নিপরশ নতুন বর্ষবরণে।

    2
    7 Comments
    • বৈশাখের গর্জনে উৎসব মুছে গিয়ে কৃষকের স্বপ্ন ভাসে হাহাকারী জলের স্রোতে…🖤

    • বান্টি দেব, আপনার লেখার “ঈশ্বর আজ মুখ লুকিয়েছে ঐ শহরের গলিতে” লাইনটা একদম মনের ভেতরে গেঁথে গেল, সত্যি খুব বাস্তব একটা পরিস্থিতির কথা ফুটিয়ে তুলেছেন।

    • বৈশাখে সব দুঃখ বেদনা ধুয়ে মুছে সাফ হয়ে যাক, ঘরে আসুক নতুন বছর ।

    • প্রকৃতির রুদ্রমূর্তির সাথে কৃষকের সংগ্রামের এমন হৃদয়স্পর্শী বয়ান বিশেষ করে ‘শ্রম ঘাম সব ব্যর্থ, হেরে গেছে প্রকৃতির কাছে’—এই লাইনটি ভীষণভাবে মন ছুঁয়ে গেল, আর আপনার লেখনীতে ফুটে ওঠা এই কঠিন বাস্তবতার ছবিগুলো যেন অকাল বন্যার ভয়াবহতাকে জীবন্ত করে তুলেছে, তাই এমন আবেগী এবং সমাজ সচেতন লেখা আরও বেশি করে আপনার হাত থেকে পাওয়ার অপেক্ষায় থাকলাম।

Friends

Profile Photo
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
Profile Photo
faruk sagor
@faruksagor
Profile Photo
Mahbub alom kawsar
@mahbubalomkawsar
Profile Photo
সুমি আক্তার
@anisurrahman5976674gmail-com
Profile Photo
Sheikh Abdullah
@sheikhabdullah
Profile Photo
Md Shalin
@mdshalin
Profile Photo
Hashem Molla
@hashemmolla
Skip to toolbar